1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
২ নারী ও ১ পরুষ মাদক ব্যবসায়ী আটক - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জ জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার বৃত্তি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান শওকতুল ইসলাম শকু এমপিকে ভানুগাছ রেলওয়ে স্টেশনে ফুলেল শুভেচ্ছা কমলগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  কমলগঞ্জ মণিপুরী ললিতকলা একাডেমিতে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান কমলগঞ্জে প্রবাসী স্ত্রী ও মেয়ে কে পিটিয়ে আহত ও প্রাণনাশের হুমকি বিসমিল্লাহ এলপিজিগ্যাস স্টেশন এর ৩য় বছর পূর্তি কমলগঞ্জের অন্যতম পর্যটন কেন্দ্র শমশেরনগর গল্ফ মাট খুঁড়ে ফেলছে বাগান কর্তৃপক্ষ মৌলভীবাজার-৪ আসনে মনোনয়ন প্রত্যাহার করলেন এড.মোহাম্মদ আব্দুর রব,লড়াইয়ে বাকি ৬ জন কমলগঞ্জে বিওয়াইসি আয়োজনেব্লক, বাটিক ও প্রিন্ট প্রশিক্ষণ সড়ক উন্নয়ন কাজে বিপর্যস্ত শিক্ষা কার্যক্রম, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

২ নারী ও ১ পরুষ মাদক ব্যবসায়ী আটক

  • প্রকাশিত : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৯৭ বার দেখা হয়েছে


অনলাইন ডেস্ক নিউজ::
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে রবিবার সকাল ৯ ঘটিকার সময় পীরগঞ্জ রেল ষ্টেশন প্ল্যাাটফর্ম থেকে ২ নারী ১ পরুষ সহ ৩ মাদক ব্যাবসায়ী আটক করেছে পীরগঞ্জ থানা পুলিশ।মাদক কারবারীরা আন্তনগর ট্রেনে করে রাজধানী ঢাকায় নিয়ে যাওয়ার প্রাক্কালে ৭০ বোতল ফেন্সিডিল সহ দুই নারী ও এক পুরুষকে আটক করেন পুলিশ।

এ বিষয়ে,পীরগঞ্জ উপ-পরিদর্শক রতন জানান যে,সোর্স মারফত তারা জানতে পেরে মাদক কারবারীরা রবিবার সকালে ঢাকা গামী আন্তনগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে করে রাজধানী ঢাকায় ফেন্সিডিল নিয়ে যাওয়ার জন্য পীরগঞ্জ রেল ষ্টেশনে অপেক্ষা করছিল।এ তথ্য মতে ষ্টেশন এলাকায় অভিযান চালায় পুলিশ।

সে সময় ষ্টেশনের প্ল্যাটফর্মে অপেক্ষমান সন্দেহ ভাজন দুই নারীর ব্যাগ তল্লাসী করে ৭০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটক করা হয় ওই দুই নারী সহ তিন জনকে।

জানা যায়,আটককৃতরা হলেন,ঠাকুরগাঁও জেলার পাশ্ববর্তী রানীশংকৈল উপজেলার রামরাই হারেয়া দিঘি গ্রামের আলাউদ্দীনের ছেলে রানা ইসলাম, রানা ইসলামের স্ত্রী ময়না বেগম এবং একই এলাকার আরিফুলের স্ত্রী পারভিন আকতার।আটককৃত ২ নারীর কোলে ২ নিষ্পাপ শিশু বাচ্চা ছিল।তাদের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। সুত্র জানায়, আককৃতদের থানায় আনা হলে ওই দুই নারীর কোলে থাকা দুই শিশু কান্না ভেঙ্গে পড়ে।এ সময় শিশুদের সাথে তার মায়েরাও কান্না করতে থাকেন।উক্ত সময়ে থানায় কান্নার রোল পড়ে যায়।

এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীন আলম বলেন,শিশু সহ দুই নারী ও এক পুরুষকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন হয়েছে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed