সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে আদালতের নিষেধাজ্ঞার জমিতে ধান কাটাকে কেন্দ্র করে হামলার অভিযোগ কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ

সুনামগঞ্জে দারুল হিকমাহ আল ইসলামিয়া’র ভিত্তি প্রস্তর স্থাপন

  • প্রকাশিত : শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
  • ৩১৮ বার দেখা হয়েছে



অনলাইন ডেস্ক নিউজ ::
খুলনায় তরমুজের বাম্পার ফলন
সুনামগঞ্জে দারুল হিকমাহ আল ইসলামিয়া’র
নিজস্ব জায়গায় ইকবালনগর পয়েন্টে একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

আজ ২৪শে মার্চ শুক্রবার দারুল উলূম দরগাহপুর মাদ্রাসার মুহতামিম ও শায়খুল হাদীস আল্লামা নুরুল ইসলাম খান ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

শহরের ইকবালনগর পয়েন্ট সংলগ্ন জলিলপুর রোডের পাশে ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপদেষ্টা পরিচালক মাওলানা নুরুজ্জামান আলমগীরের সভাপতিত্বে ও দারুল হিকমাহ আল ইসলামিয়ার নির্বাহী পরিচালক ও শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরীর
সঞ্চালনায় অনুষ্ঠিত হয় সংবর্ধনা ও দোয়া মাহফিল।

দারুল হিকমায় বিশেষ অবদানের জন্য জাকারিয়া জামান ও শামসুজ্জামানকে সম্মাননা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন শায়খ আব্দুল মুক্তাদির মহনপুরী,মাওলানা ফখর উদ্দিন বিশ্বম্ভরপুরী,
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সুনামগঞ্জ জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা রফিক আহমদ উলাশনগরী,মাওলানা শায়খ হাম্মাদ আহমদ গাজিনগরী ফাউন্ডেশন এর প্রতিনিধি মুফতি তাফাজ্জুল হক ও ক্বারী আহমদ শফী, যুব জমিয়ত নেতা এনাম উদ্দিন ও ইমদাদুর রহমান চৌধুরী প্রমূখ।

হাফিজ দুলাল আহমদ,হাফিজ মনিরুল ইসলাম,শিক্ষক হাফিজ মাওলানা নুরুল হক,মাওলানা তামীম আহমদ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ২০২১ সালে ২৩ মে প্রতিষ্ঠিত হয়ে
ধর্মীয় ও জাগতিক শিক্ষার সমন্বয়ে পরিচালিত হচ্ছে দারুল হিকমাহ আল ইসলামিয়া।

সুশীল সমাজ ও এলাকাবাসী সূত্রে জানা যায় যে, শিক্ষা ও আর্ত মানবতায় অবদান রাখায় অল্প সময়ের মধ্যে এ প্রতিষ্ঠান ব্যাপক পরিচিতি অর্জন করেছে দারুল হিকমাহ আল ইসলামিয়া।
আরও জানা যায় প্রতিষ্ঠান পরিচালনায় রয়েছেন আমেরিকা প্রবাসী শায়খ হাম্মাদ আহমদ গাজীনগরী ও লন্ডন প্রবাসী মাওলানা মখলিছুর রহমান চৌধুরী এবং নির্বাহী পরিচালক মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd