সংবাদ শিরোনাম :
মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখায় মৃত্যুর দাবি ২০ লক্ষ টাকা প্রদান চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য ভানুগাছ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী আফরোজ উদ্দিনের ইন্তেকাল কমলগঞ্জে আদালতের নিষেধাজ্ঞার জমিতে ধান কাটাকে কেন্দ্র করে হামলার অভিযোগ কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত

লংগদুতে বজ্রপাতে নিহত ১

  • প্রকাশিত : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ৩৩৭ বার দেখা হয়েছে



অনলাইন ডেস্ক নিউজ ::

কমলগঞ্জে বজ্রপাতে নিহত১ আহত ২



রাঙ্গামাটির লংগদু উপজেলায় বজ্রপাতে পান্না মুন্সির ছেলে মো: হেলাল হোসেন (২৬) নামে এক ছেলের মৃত্যু হয়েছে।

আজ সোমবার (৩রা এপ্রিল) বেলা আনুমানিক ২ টার দিকে কালাপাকুজ্জা রশিদপুর বড় বিলে জাল দিয়ে মাছ মারার সময় এঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানা যায়, নিহত হেলালের সহধর্মিণী এবং একটি এক বছরের শিশু সন্তান রয়েছে, তাদের নিয়ে তিনি লংগদু উপজেলার কালাপাকুজ্যায় নিজ বাসায় বসবাস করতেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী মো. মাঈন উদ্দীন জানান, হেলাল আমার বাড়ি পাশের লোক, তিনি এবং তার সাথে বেশ কয়েকজন নদীতে মাছ ধরছিলো, দুপুরে বৃষ্টি শুরু হলে হঠাৎ বজ্রপাতে ঘটনা স্থলে সে আহত হয়।পরে সাথে থাকা জেলেরা তাকে উদ্ধার করে ইবনেসিনা হাসপাতালে নিয়ে যায়।

ইবনেসিনা হাসপাতালের ডাক্তার মানসুরুর রহমান জানান যে, দুপুর প্রায় ২:৩০ মিনিটের সময় স্থানীয়রা তাকে হাসপাতাল নিয়ে আসে। আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি, হাসপাতালে পৌছানোর আগেই তার মৃত্যু হয়েছে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd