সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ

রূপগঞ্জে চাঁদাবাজ ও ভুমিদস্যুতার বিরুদ্ধে এলাকাবাসির মানববন্ধন ও বিক্ষোভ

  • প্রকাশিত : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
  • ৩১৯ বার দেখা হয়েছে



অনলাইন ডেস্ক নিউজ ::

ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ : শেখ হাসিনা


রূপগঞ্জে অব্যাহত ভুমি দস্যুতা আর চাঁদা না দিলেই ফেসবুকে অপপ্রচার চালিয়ে এবং মিথ্যে অভিযোগে মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসি।

আজ ১২ই এপ্রিল বুধবার বিকালে রূপগঞ্জ থানা ভবনের সামনে হাজারো প্রতিবাদি জনতার অংশগ্রহণে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা তাদের বক্তব্যে বলেন, দক্ষিণবাগ এলাকার বাসিন্দা বাসু মিয়ার ছেলে চাঁদবাজ ও সন্ত্রাসী হিসেবে পরিচিত রাশেদুল ইসলাম রাশেদ একটি সন্ত্রাসী বাহীনি গঠন করে স্থানীয় নিরীহদের জমি প্রথমে জমা খারিজ ভুয়া কাগজে কেটে নেয়। পরে তা দখলে নেয়।এসবে প্রতিবাদ করলেই প্রকৃত জমি মালিকের উপর হামলা করে। পরবর্তীতে মামলা দিয়ে হয়রানী করে। এভাবে অর্ধশতাধিক জমি মালিককে হয়রানী করে অতীষ্ট করে তোলে।

উপস্থিত বক্তারা আরও বলেন যে, রাশেদ মুলত চাঁদাবাজ। তার চাহিদামতো চাঁদা না দিলেই হয়রানির শিকার হয় ভুক্তভোগীরা।
এ সময় এলাকাবাসীর বিক্ষোভে অংশ নেয় রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সাবেক সাংগঠনিক সম্পাদক মোতাহার হোসেন নাদিম, রূপগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রহমতুল্লাহ, আওয়ামী মহিলা লীগের ইউনিয়ন সাধারণ সম্পাদক লাকী আক্তার প্রমূখ।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd