সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে বিধবা নারীর ধানে কীটনাশক প্রয়োগের অভিযোগ কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর তথ্য ও গ্রাহক হেনস্তার অভিযোগ কমলগঞ্জে হামলায় আহত জহুর আলী, ৫০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ কমলগঞ্জে বাবার দুই সংসারে সম্পত্তি নিয়ে বিরোধ, থানায় উভয় পক্ষের অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে কমলগঞ্জে সংবাদ সম্মেলন কমলগঞ্জে এসএসসি-২৬ মণিপুরী কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান কমলগঞ্জে ১৫৪ মণ্ডপে দুর্গাপূজা শুরু, নিরাপত্তায় পুলিশের টহল জোরদার কমলগঞ্জে বেড়া কেটে রাস্তার তৈরীর অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন কমলগঞ্জে ১ হাজার ৮০ জন চা শ্রমিকের মাঝে ধনা বাউরির বস্ত্র বিতরণ কমলগঞ্জে টমেটো ক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ, কৃষকের ক্ষতি ৩ লাখ টাকা

উলিপুর উপজেলায় জাল টাকাসহ গ্রেফতার২

  • প্রকাশিত : রবিবার, ৭ মে, ২০২৩
  • ৩৮৩ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক নিউজ ::

বলিউড কাঁপানো অসংখ্য নায়িকা ভারতে জন্ম নয়

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় জাল টাকা সহ দুই ব্যাক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল (৬ই মে) শনিবার ভোরে উলিপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের নুরপুর রামদাস ধনিরাম গ্রামে অভিযান চালিয়ে ওই দুই ব্যাক্তিকে গ্রেফতার করে পুলিশ। উলিপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) শেখ আশরাফুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার ব্যাক্তিরা হলেন যে, উপজেলার উলিপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের নুরপুর রামদাস ধনিরাম গ্রামের মোঃ জাহিদুল ইসলাম (৪২) ও মোঃ ইদ্রিস আলী (৩০)। এ সময় তাদের কাছ থেকে ৫৩ টি জাল এক হাজার টাকার নোট উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।

পুলিশের সূত্রে জানায় যে, শনিবার ভোররাত ৪টার দিকে উপজেলার উলিপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের নুরপুর রামদাস ধনিরাম গ্রামের বাসিন্দা জাহিদুল ইসলাম এর বসতবাড়িতে জাল টাকা আদান প্রদান করার সময় উলিপুর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে জাহিদুল ইসলাম ও ইদ্রিস আলী নামে দুই ব্যাক্তিকে গ্রেফতার করে।

এসময় ৫৩টি জাল এক হাজার টাকার নোট উদ্ধার করা হয়। গ্রেফতার ব্যাক্তিরা জাল টাকা লেনদেন চক্রের সদস্য বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

এবিষয়ে ওসি শেখ আশরাফুজ্জামান জানান যে, গ্রেফতার ব্যাক্তিদের বিরুদ্ধে মামলা রুজু করে  শনিবার বিকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

তারা ঈদুল আযহাকে সামনে রেখে জাল টাকার ব্যবসায়ীরা সক্রিয় হয়েছে কিনা সে বিষয়টি মাথায় নিয়ে মামলটি তদন্ত করছে পুলিশ।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd