সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর তথ্য ও গ্রাহক হেনস্তার অভিযোগ কমলগঞ্জে হামলায় আহত জহুর আলী, ৫০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ কমলগঞ্জে বাবার দুই সংসারে সম্পত্তি নিয়ে বিরোধ, থানায় উভয় পক্ষের অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে কমলগঞ্জে সংবাদ সম্মেলন কমলগঞ্জে এসএসসি-২৬ মণিপুরী কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান কমলগঞ্জে ১৫৪ মণ্ডপে দুর্গাপূজা শুরু, নিরাপত্তায় পুলিশের টহল জোরদার কমলগঞ্জে বেড়া কেটে রাস্তার তৈরীর অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন কমলগঞ্জে ১ হাজার ৮০ জন চা শ্রমিকের মাঝে ধনা বাউরির বস্ত্র বিতরণ কমলগঞ্জে টমেটো ক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ, কৃষকের ক্ষতি ৩ লাখ টাকা কমলগঞ্জে মিরতিংগা চা বাগানে দূর্গাপুজার বোনাস ও বকেয়ার দাবিতে ১,০১৭ শ্রমিকের অবস্থান ধর্মঘট

কমলগঞ্জে মাগুরছড়া দিবস পালন

  • প্রকাশিত : বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ৩৩০ বার দেখা হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি ::

বলিউড কাঁপানো অসংখ্য নায়িকা ভারতে জন্ম নয়

মৌলভীবাজারের কমলগঞ্জে মাগুরছড়া দিবস উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে আজ ১৪ই জুন বুধবার দুপুরে কমলগঞ্জ – শ্রীমঙ্গলের সড়কের মাগুরছড়ায় পাহাড় রক্ষা উন্নয়ন সোসাইটি কেন্দ্রীয় কমিটি,

মৌলভীবাজার জেলা কমিটি, কমলগঞ্জ উপজেলা কমিটি ও শ্রীমঙ্গল উপজেলা কমিটির যৌথ আয়োজনে  মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

জেলা কমিটির সভাপতি ময়নুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও কমলগঞ্জ উপজেলা শাখার সহসভাপতি নির্মল এস পলাশ এর সঞ্চালনায়  আলোচনায় অংশ নেন পাহাড় রক্ষা উন্নয়ন সোসাইটির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান  সালাউদ্দিন আহমেদ, শ্রীমঙ্গল উপজেলা

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, এনটিভি ইউরোপ শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা প্রতিনিধি পিন্টু দেবনাথ,  কমলগঞ্জ উপজেলা পাহাড় রক্ষা উন্নয়ন সোসাইটি সভাপতি মো. মোনায়েম খান,  সহকারী অধ্যাপক সেলিম আহমেদ চৌধুরী,  প্রভাষিকা রাবেয়া খাতুন,  বঙ্গকবি লুৎফুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা পাহাড় রক্ষা উন্নয়ন সোসাইটি সভাপতি সাহারাব ইসলাম রুহিন, সাধারণ সম্পাদক বিপ্লব ভট্রাচার্য্য, সবুজ আন্দোলন শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি রীনা সরকার, আলোরদেশ২৪ এর সম্পাদক এস . এম মুমিনুল ইসলাম ফয়সাল প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন যে,  মাগুরছড়া গ্যাস কূপে অগ্নিকাণ্ডের ২৬ বছর পার হলেও ক্ষয়ক্ষতির পরিমাণ জনসম্মুখে প্রকাশ করা হয়নি।  কমলগঞ্জের ঘরে ঘরে গ্যাস সংযোগ প্রদান ও ক্ষতিপূরণ আদায় সহ মাগুরছড়া এলাকায় সবুজ বনায়নের দাবী জানান।

পরে কমলগঞ্জ পাহাড় রক্ষা উন্নয়ন সোসাইটি পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন এর মাধ্যমে প্রদান করা হয়।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd