1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ জাল দলিল বানিয়ে নামজারির অভিযোগ, প্রাণনাশের শঙ্কায় জসিম উদ্দিন কমলগঞ্জে চৈত্রঘাট-আমরতল-দেওড়াচড়া সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি কমলগঞ্জে “ব্রাজিলকে হারিয়ে’ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কমলগঞ্জে এক একর জমির অভাবে ঝুলে আছে বর্জ্য শোধনাগার প্রকল্প শতাধিক নেতাকর্মী নিয়ে শ্রীমঙ্গলের সমাবেশে, মোসারফ

শাকিলা মায়ের ঠাই হলো বৃদ্ধাশ্রমে

  • প্রকাশিত : সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ২৪২ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক নিউজ ::

লংগদু মৎস্য অফিসে মতবিনিময় সভা

কয়েক দিন আগে ছেলে এবং ছেলের বউ একটি কাপড়ের ব‍্যাগ হাতে দিয়ে বাসে তুলে দেন। এ সময় তাকে বলেছেন, আর বাসায় ফিরো না। চোখ যেদিকে যায় সেদিকে চলে যাও।
বৃদ্ধা মা ছেলের কাছে তার মোবাইল নাম্বার চাইলে তাও দেননি।

বাসে উঠার পর গন্তব্য বলতে  না পারায় চালক তাকে হিলি সি পি মোড়ে নামিয়ে দেন। ৭দিন ধরে আছেন এক বাড়ির বারান্দায়। পরিচয় বলতে দুটি কথাই বলেন তিনি।

বাড়ি ঢাকাতে, নাম শাকিলা বেগম। বয়স প্রায় ৮০। সঙ্গে একটি ব‍্যাগ। এ ছাড়া আর কিছুই নাই।

এই বৃদ্ধ মাকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে আসেন।

প্রাথমিক চিকিৎসা শেষে (২৩শে জুলাই ) রবিবার উপজেলা প্রশাসনের ব‍্যবস্থাপনায় সেই মাকে সাফল্যের গল্প শোনাবো ফাউন্ডেশন বৃদ্ধাশ্রমে রংপুরে পাঠানো হয়েছে।

এসময় সেখানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শ‍্যামল কুমার দাস, হাকিমপুর থানার ওসি আবু সায়েম মিয়া, উপজেলা সমাজসেবা অফিসার মাসুদ রানা ও উপস্থিত গণমাধ্যমকর্মী।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed