সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর তথ্য ও গ্রাহক হেনস্তার অভিযোগ কমলগঞ্জে হামলায় আহত জহুর আলী, ৫০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ কমলগঞ্জে বাবার দুই সংসারে সম্পত্তি নিয়ে বিরোধ, থানায় উভয় পক্ষের অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে কমলগঞ্জে সংবাদ সম্মেলন কমলগঞ্জে এসএসসি-২৬ মণিপুরী কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান কমলগঞ্জে ১৫৪ মণ্ডপে দুর্গাপূজা শুরু, নিরাপত্তায় পুলিশের টহল জোরদার কমলগঞ্জে বেড়া কেটে রাস্তার তৈরীর অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন কমলগঞ্জে ১ হাজার ৮০ জন চা শ্রমিকের মাঝে ধনা বাউরির বস্ত্র বিতরণ কমলগঞ্জে টমেটো ক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ, কৃষকের ক্ষতি ৩ লাখ টাকা কমলগঞ্জে মিরতিংগা চা বাগানে দূর্গাপুজার বোনাস ও বকেয়ার দাবিতে ১,০১৭ শ্রমিকের অবস্থান ধর্মঘট

শ্রীমঙ্গলে লেমন গার্ডেন বিসোর্টে এক পর্যটক খুন

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ৩৫৩ বার দেখা হয়েছে


শ্রীমঙ্গল প্রতিনিধি::

নড়াইলে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

 মৌলভীবাজারের শ্রীমঙ্গলের লেমন গার্ডেনে রিসোর্টের কক্ষে শরিফুল ইসলাম নামের এক পর্যটক খুন হয়েছেন। খুনের পর সঙ্গে থাকা অপর ২ পর্যটকের কক্ষে তালা দিয়ে পালিয়ে যায়।

রিসোর্টের রেজিষ্টার ও পুলিশ সুত্রে জানা যায় ঢ়ে, ২৫শে আগস্ট সকাল প্রায় পৌনে ৮ টার দিকে চাঁদপুরের শাহারাস্তি উপজেলার খাসেরবাড়ি গ্রামের আবুল খায়েরের ছেলে মোঃ নুরুল আমিন রাব্বিসহ অজ্ঞাতনামা আরও মধ্যবয়সী ১ জন পর্যটক হোটেল লেমন গার্ডেন রিসোর্ট এর বৃষ্টি বিলাশের রুম নং-৫ এ থাকার জন্য উঠেন।

পরবর্তিতে রোববার সাড়ে  ১২ টার দিকে হোটেল স্টাফ সহিদুল ইসলাম সংশ্লিষ্ট রুমে চেকিংয়ের জন্য গেলে ওই রুম তালাবদ্ধ অবস্থায় দেখতে পান।

এতে তার সন্দেহ হলে ডাকাডাকির একপর্যায়ে কোন সাড়াশব্দ না পেয়ে হোটেল কর্তৃপক্ষকে জানালে হোটেল কর্তৃপক্ষ ঘটনাটি শ্রীমঙ্গল থানা পুলিশকে জানায়।

খবর পেয়ে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন সর্দার ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছান। রিসোর্টের মাষ্টার চাবি দিয়ে কক্ষ খুলে রক্তাত্ত এক ব্যক্তির লাশ দেখতে পান।

সন্ধ্যার দিকে মৌলভীবাজারের পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম (বার) সহ জেলা পুলিশের ঊর্ধতন কর্মকর্তাগণ ঘটনাস্থলে পৌঁছান।

তবে এ রিপোর্ট লিখা পর্যন্ত পুলিশ লাশ উদ্ধারসহ ঘটনার ক্লু উদঘাটনে তৎপরতা চালাচ্ছে। পুলিশের প্রাথমিক ধারণা জনৈক নুরুল আমিন রাব্বি তার সংগীয় অজ্ঞাত নামা ১ জনসহ ২৬ আগস্ট রাত আনুমানিক ১০ টা থেকে পরদিন  ভোর ৬ টার মধ্যে যে কোন এক সময় ওই  ব্যক্তিকে মাথায় একাধিক আঘাত করে খুন করে। নিহত শরিফুল ইসলামের বাড়ি নরসিংদির রায়পুরা এলাকায়।

এবিষয়ে মৌলভীবাজারের পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম (বার) জানান যে, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করাসহ ঘটনার রহস্য উদঘাটনে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হচ্ছে। এবিষয়ে পুলিশ তৎপর রয়েছে। ওই এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd