1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ইসলামী ছাত্র শিবিরের দিনব্যাপী কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত কমলগঞ্জ পৌর জামায়াতের কর্মী সভা অনুষ্ঠিত জনদুর্ভোগ ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে মৌলভীবাজারে ছাত্রশিবিরের বিক্ষোভ মৌলভীবাজারে ছাত্রদলের দেয়াল লিখনে বানান ভুল নিয়ে বিতর্ক কমলগঞ্জে সন্ত্রাসীর ছুরিকাঘাতে নিহত ১, আহত ৩ আমাদের সকল কাজ একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন, অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার কমলগঞ্জে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই কৃষকের স্বপ্ন কমলগঞ্জে তিনদিন ব্যাপী ঐতিহ্যবাহী মৈত্রী মণিপুরী “লাই হারাওবা” উৎসব কমলগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও ছিনতাই, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি কমলগঞ্জ জামায়াতের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

রূপগঞ্জে তেলের ড্রামে আগুন দিতে গিয়ে ছাত্রলীগ নেতা অগ্নি দগ্ধ

  • প্রকাশিত : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ২৬৫ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক নিউজ ::

শ্রীমঙ্গলে লেমন গার্ডেন বিসোর্টে এক পর্যটক খুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলের ৩শ ফুট সড়কের পাশে চোরাই তেল, মবিল ক্রয়ের খুপড়ি দোকান বসানোর দ্বন্দ্বের জেরে হামলা ও ভাংচুরের ঘটনায়,ছাত্রলীগের রূপগঞ্জ সদর ইউনিয়ন সহসভাপতি সুমনসহ ৪ জন অগ্নি দ্বগ্ধ হয়েছে। এ ঘটনায় গত মঙ্গলবার পুলিশ দুজনকে গ্রেফতার করেছে।

গত ২৮শে আগষ্ট রাতে উপজেলার পূর্বাচলের ৩শ ফুট সড়কের পাশে বউরারটেক এলাকায় ঘটে এই ঘটনা।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও খুপরি দোকানদার রিটনের মা সাজেদা খাতুন জানান, রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক শিমুল পূর্বাচলের বউরারটেক এলাকায় তেলের দোকান দেয়। আর এই দোকান বসাতে সহযোগীতা করে তার ছেলে রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রিটন মিয়া।

এদিকে এ দোকানোর পর থেকে রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি সুমনকে সঙ্গে না রাখায় সুমন বিরোধীতা শুরু করে। নানাভাবে হুমকী ধামকীসহ দোকান জ্বালিয়ে দেয়ার হুমকী দেয় সুমন।

এরই জেরে গত ২৮শে আগষ্ট রাতে সুমন ও তার লোকজন নিয়ে মদপান করা অবস্থায় দোকানে হামলা করে। এক পর্যায়ে দোকান জ্বালিয়ে দিতে আগুন ধরিয়ে দেয় সুমন। কিন্তু ওই আগুন ছড়িয়ে পড়লে সুমনসহ তার সহযোগী রিফাত, মোবারক,আরো ৪/৫ জন আগুন লেগে আহত হয়।

সাজেদা খাতুন অভিযোগ করে আরও জানান, হামলার সময় দোকানে রিটন বা শিমুলরা উপস্থিত ছিলো না।
তবে দোকানের দুজন কর্মচারীকে মারধর করলে ভয়ে পালিয়ে যায়।

এদিকে তেলের ড্রামে আগুন লাগিয়ে দেয়ার হামলাকারী সুমন আগুনে দ্বগ্ধ হলে স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের শেখ হাসিনা বার্ণ ইউনিটে চিকিৎসার জন্য ভর্তি করেন।কিন্তু এ ঘটনায় সুমনের স্ত্রী যুথী বাদী হয়ে রিটনকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেন।

এ বিষয়ে জানতে চাইলে সুমনের স্ত্রী যুথী জানান, রিটনই আগুন লাগিয়ে সুমনকে পুড়িয়ে মারার চেষ্টা করেছে। এ সুষ্ঠু ও ন্যায় বিচারের দাবি জানিয়েছে রিটনের পরিবার।
এ বিষয়ে রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এএফএম সায়েদ বলেন, সংশ্লিষ্ট ঘটনায় একটি মামলা রেকর্ড করা হয়েছে। মামলার আসামি রিটনসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed