সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর তথ্য ও গ্রাহক হেনস্তার অভিযোগ কমলগঞ্জে হামলায় আহত জহুর আলী, ৫০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ কমলগঞ্জে বাবার দুই সংসারে সম্পত্তি নিয়ে বিরোধ, থানায় উভয় পক্ষের অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে কমলগঞ্জে সংবাদ সম্মেলন কমলগঞ্জে এসএসসি-২৬ মণিপুরী কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান কমলগঞ্জে ১৫৪ মণ্ডপে দুর্গাপূজা শুরু, নিরাপত্তায় পুলিশের টহল জোরদার কমলগঞ্জে বেড়া কেটে রাস্তার তৈরীর অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন কমলগঞ্জে ১ হাজার ৮০ জন চা শ্রমিকের মাঝে ধনা বাউরির বস্ত্র বিতরণ কমলগঞ্জে টমেটো ক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ, কৃষকের ক্ষতি ৩ লাখ টাকা কমলগঞ্জে মিরতিংগা চা বাগানে দূর্গাপুজার বোনাস ও বকেয়ার দাবিতে ১,০১৭ শ্রমিকের অবস্থান ধর্মঘট

রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ জসু মিয়া এর দাফন সম্পন্ন

  • প্রকাশিত : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮১ বার দেখা হয়েছে

 অনলাইন ডেস্ক নিউজ ::

নিউইয়র্কের মসজিদের মাইকে আজান


সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পেকপাড়া গ্রামের মৃত- আশ্রব আলীর পুত্র বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ জসু মিয়া (৭০)কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায় যে,শনিবার (১৬ই সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ জসু মিয়া দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত নানান সমস্যায় ভোগছিলেন।

আজ রবিবার(১৭ই সেপ্টেম্বর) সকাল ১১ ঘটিকায় মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ৫নং সেক্টর সদর দপ্তর উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাশতলা হকনগর স্মৃতি সৌধ মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ জসু মিয়াকে স্মৃতি সৌধ কবরস্থানে সমাহিত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা প্রকল্প কর্মকর্তা মো:শাহীনুর রহমান, দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ( ওসি) মো:বদরুল হাসান,এস আই সম্রাজ মিয়া, বীর মুক্তিযোদ্ধা শামছুল হক,দানেশ উদ্দিন ভুইয়া,আবু তাহের, ময়না মিয়া,কিতাব আলীসহ স্থানীয় মুক্তিযোদ্ধা, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd