সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ

কমলগঞ্জে আওয়ামীলীগের শান্তি মিছিল ও পথসভা

  • প্রকাশিত : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ২৫২ বার দেখা হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি::

আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল ভারত সফরে যাচ্ছে এ মাসের শেষে

কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের অফিসের সামনে থেকে শুরু হয় শান্তি সমাবেশ ও মিছিল।

কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজারে চৌমুহনী থেকে ক্ষমতাসীন আওয়ামী লীগের ‘শান্তি সমাবেশ’ শুরু হয়েছে। আজ বিকেল ২টা ৩০ মিনিটে সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

এর আগে দুপুর ১২টা থেকেই কমলগঞ্জে আশপাশের আওয়ামীলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক রফিকুর রহমান সাবেক সদস্য বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির। শান্তি মিছিল শেষে পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আছলম ইকবাল মিলন ও সঞ্চালনা করেন অ্যাডভোকেট সানোয়ার হোসেন সাংগঠনিক সম্পাদক কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সভাপতি হামিম মাহমুদ জয়, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক পৌর মেয়র জুয়েল আহমেদ।

এসময়ে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মী, পৌর আওয়ামীলীগের নেতাকর্মী, কমলগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি রুবেল আলী, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সালে আহমেদ ও সাধারণ সম্পাদক আহজাট মাহমুদ অপু, কমলগঞ্জ পৌর ছাত্রলীগ সভাপতি ও সাধারণ, কমলগঞ্জ কলেজ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আগত নেতাকর্মীরা, ও সাংবাদিকরা প্রমুখ।

সারা দেশে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির আন্দোলনের পাল্টা কর্মসূচি হিসেবে আওয়ামীলীগ এই সমাবেশ আয়োজন করেছে।

এ সময় পাল্টা কর্মসূচি নিয়ে রাজপথে থাকার ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন দল।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd