সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ

কমলগঞ্জে কালভার্টের নিচে থেকে যুবকের লাশ উদ্ধার

  • প্রকাশিত : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ২৫৮ বার দেখা হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি::

ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করলো

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগানের বাজার লাইনের ড্রেন থেকে রঞ্জিত ভুমিজ (২৫) নামের এক চা শ্রমিক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রঞ্জিত ভুমিজ পাত্রখোলা চা বাগানের পশ্চিম লাইন এলাকার মৃত পলিমল ভুমিজের ছেলে।

গতকাল বৃহস্পতিবার (৭ই ডিসেম্বর ) রাত সাড়ে ১০ টায় এলাকাবাসী শ্রমিক লাইনের একটি কার্লভাটের নিচে রক্তাক্ত অবস্থায় একটি মরদেহ পরে থাকতে দেখে কমলগঞ্জ থানা পুলিশকে খবর দেন। পরে রাত ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায় যে, পাত্রখোলা চা বাগান এর পশ্চিম লাইন এলাকার চা শ্রমিক রঞ্জিত অতিরিক্ত মদ্যপ পান অবস্থায় বাজার লাইনের দিকে যাচ্ছিল। এসময় তার শরীরের ভারসাম্য হারিয়ে কার্লভাট নিচে পড়ে পাকার পিলারে গিয়ে মাথায় আঘাত পায়। পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এলাকাবাসী রক্তাক্ত অবস্থায় মরদেহ পড়ে তাকতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। কমলগঞ্জ থানার এসআই মহাদেব বাছার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান যে, প্রাথমিক ধারণা করা হচ্ছে অতিরিক্ত মদ্যপ পান করায় শরীরের ভারসাম্য হারিয়ে কার্লভাট নিচে পড়ে পাকার পিলারে মাথায় আঘাত পেয়ে তার মৃত্যু হতে পারে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় চক্রবর্তী জানান যে, মরদেহ উদ্ধার করা হয়েছে ময়না তদন্তের মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মূল ঘটনা জানার পরে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd