সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ

কমলগঞ্জে বাসার সামনে থাকা বাসগাড়িতে আগুন

  • প্রকাশিত : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ২১২ বার দেখা হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি::

কমলগঞ্জে কালভার্টের নিচে থেকে যুবকের লাশ উদ্ধার

মৌলভীবাজারের কমলগঞ্জে বাসার সামনে থাকা বাসে রহস্যজনক ভাবে আগুন লাগার ঘটনা ঘটেছে। মালিকের দাবী গত এক মাস ধরে বাসটি বন্ধ ছিল। হয়তো শর্ট সার্কিট হতে আগুন লাগতে পারে। পুলিশসহ স্থানীয়রা পানি দিয়ে আগুন নিয়ন্ত্রনে আনলে এর আগেই বাসটির ভিতরে কয়েকটি সিট পুড়ে যায়। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় উপজেলার শমশেরনগর লামাবাজারে। বাসটির মালিক লামাবাজার এলাকার হাজী মনসুর আলী।

এবিষয়ে পুলিশ ও বাস মালিক জানান যে, শমশেরনগর লামা বাজারের হাজী মনসুর আলীর ৩টি বাস বিএনপির ডাকা অবরোধ শুরু হবার পর হতে নিজ বাসার সামনের রাস্তায় বন্ধ অবস্থায় রয়েছে। গত বৃহস্পতিবার (৭ই ডিসেম্বর) রাত ৯টায় হঠাৎ দেখা যায় বাসে আগুন। বাসার ভিতর হতে বের হয়ে আসেন লোকজন। আগুন ততক্ষনে ভিতরে দাউ দাউ করে জ্বলে উঠে। 

স্থানীয় দোকানদারসহ এলাকাবাসী ছুটে এসে দোকান ও বাসার পাইপ লাইনের পানি ব্যবহার করে ১০/১৫ মিনিটের মধ্যে বাসের আগুন নিযন্ত্রনে আনেন। আগুনের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। আগুনে বাসের ভিতরের কয়েকটি সিট পুড়ে গেছে। তবে স্থানীয়রা অনেকেই আগুন লাগার বিষয়টি রহস্যজনক বলে মনে করছেন। বৃষ্টির দিনে কিভাবে শর্ট সাকির্ট হবে এটা তাদের প্রশ্ন। তাও আবার বাসটি স্টার্ট অবস্থায়ও ছিল না।

আলাপকালে বাসের মালিক হাজী মনসুর বলেন যে, বাসটি বন্ধ ছিল। কিভাবে আগুন লেগেছে দেখেননি। তবে মনে করছেন হয়তো ব্যাটারির শর্ট সার্কিট হতে লাগতে পারে। কোনো নাশকতা কি না এ প্রশ্নের জবাবে তিনি বলেন যে, আমি আগুন লাগার বিষয়টি দেখিনি।

এবিষয়ে শমসেরনগর পুলি ফাঁড়ির ইনচার্জ ওসি (তদন্ত) শামীম আকনজী বলেন যে, কোনো নাশকতা নয়। মালিকের দাবী বন্ধ থাকায় হয়তো শর্ট সার্কিট হতে পারে। তারপরও বিষয়টি তদন্ত করে দেখব।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd