সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে হামলায় আহত জহুর আলী, ৫০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ কমলগঞ্জে বাবার দুই সংসারে সম্পত্তি নিয়ে বিরোধ, থানায় উভয় পক্ষের অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে কমলগঞ্জে সংবাদ সম্মেলন কমলগঞ্জে এসএসসি-২৬ মণিপুরী কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান কমলগঞ্জে ১৫৪ মণ্ডপে দুর্গাপূজা শুরু, নিরাপত্তায় পুলিশের টহল জোরদার কমলগঞ্জে বেড়া কেটে রাস্তার তৈরীর অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন কমলগঞ্জে ১ হাজার ৮০ জন চা শ্রমিকের মাঝে ধনা বাউরির বস্ত্র বিতরণ কমলগঞ্জে টমেটো ক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ, কৃষকের ক্ষতি ৩ লাখ টাকা কমলগঞ্জে মিরতিংগা চা বাগানে দূর্গাপুজার বোনাস ও বকেয়ার দাবিতে ১,০১৭ শ্রমিকের অবস্থান ধর্মঘট মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখায় মৃত্যুর দাবি ২০ লক্ষ টাকা প্রদান

বিএনপির হরতালের আগে ঢাকায় ট্রেনে আগুন, নিহত ৪

  • প্রকাশিত : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
  • ২১৮ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক নিউজ ::

সুনামগঞ্জে বিএনপির ডাকে হরতালে দূরপাল্লার যানবাহন চলাচল করেনি


রাজধানীর গোপীবাগ এলাকায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে চার জন নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাথমিকভাবে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দগ্ধ হয়েছেন বেশ কয়েকজন। বিষয়টি নিশ্চিত করেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন ঘিরে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার হরতাল শুরুর আগের রাতে শুক্রবার রাত ৯টা ৫ মিনিটে এ আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কেন্দ্রিয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাকিবুল হাসান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন যে, রাত ৯টার দিকে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছে। পরে ফায়ার সার্ভিসের আরও তিনটি ইউনিটসহ মোট সাতটি ইউনিটের চেষ্টায় রাত ১০টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এ আগুনে ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। এই সংবাদ লেখা পর্যন্ত ঘটনাস্থলে ফায়ার সার্ভিস আগুন নেভানোসহ উদ্ধার কাজ চালানোর খবর পাওয়া যায়।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd