1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
রূপগঞ্জে স্বেচ্ছাসেবকলীগ নেতার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
বিসমিল্লাহ এলপিজিগ্যাস স্টেশন এর ৩য় বছর পূর্তি কমলগঞ্জের অন্যতম পর্যটন কেন্দ্র শমশেরনগর গল্ফ মাট খুঁড়ে ফেলছে বাগান কর্তৃপক্ষ মৌলভীবাজার-৪ আসনে মনোনয়ন প্রত্যাহার করলেন এড.মোহাম্মদ আব্দুর রব,লড়াইয়ে বাকি ৬ জন কমলগঞ্জে বিওয়াইসি আয়োজনেব্লক, বাটিক ও প্রিন্ট প্রশিক্ষণ সড়ক উন্নয়ন কাজে বিপর্যস্ত শিক্ষা কার্যক্রম, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা বিয়ের কাবিনের জমিতে গড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সংসদীয় আসনে ৮ জনের মনোনয়নপত্র দাখিল জুলাই যুদ্ধা হাদি আর নেই, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি কমলগঞ্জে মহান বিজয় দিবসে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ চিতলীয়া প্রবাসী কল্যাণ সংগঠন এর শীতবস্ত্র বিতরণ

রূপগঞ্জে স্বেচ্ছাসেবকলীগ নেতার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৩৩ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক নিউজ ::

জাবিতে স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামানের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বের করা হয়েছে।

আজ (৮ই ফেব্রুয়ারি) বৃহস্পতিবার এশিয়ান বাইপাস সড়ক নামে পরিচিত ঢাকা বাইপাস সড়কের রূপগঞ্জের কালনী এলাকায় গ্রামবাসী, আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ মানববন্ধন করে। মানববন্ধনপূর্বক কালনী গোলচত্ত¡রে আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সৈয়দ মারফত আলী। সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মেহের, যুবলীগের কেন্দ্রীয় কমিটির জনশক্তি ও কর্মস্থান বিষয়ক সম্পাদক শাহীন মালুম, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইমন হাসান খোকন, উপজেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক কামরুল হাসান নয়ন, আব্দুর রউফ মালুম, স্বেচ্ছাসেবকলীগ নেতা মামুন আকন্দ, দেলোয়ার হোসেন মোল্লা, রিপন মিয়া, দাউদপুর ইউপি সদস্য আয়নাল হক, সাবেক ইউপি সদস্য বিল্লাল হোসেন, ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, রূপগঞ্জের দাউদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামানের উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। অন্যথায় ঢাকা বাইপাস সড়কের কালনী এলাকায় অবরোধ কর্মসূচি ঘোষণা করা হবে। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা বাইপাস সড়ক প্রদক্ষিণ করে।  

উল্লেখ্য যে, গত ৪ঠা ফেব্রæয়ারি রূপগঞ্জের দাউদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামানের উপর সন্ত্রাসীরা হামলা চালিয়ে তাকে কুপিয়ে জখম করে। এ ঘটনায় ২৯ জনকে আসামী করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়।

এখন পর্যন্ত পুলিশ আসামীদের কাউকে গ্রেফতার করতে পারেনি।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed