1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও ছিনতাই, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি কমলগঞ্জ জামায়াতের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল কমলগঞ্জের আদমপুর দক্ষিণ চৌমুহনী সড়ক পরিদর্শনে এমপি, আরসিসি ঢালাইয়ের আশ্বাস মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ইসলামী ছাত্রশিবির কমলগঞ্জ সরকারী কলেজ শাখার উদ্যোগে গণ-ইফতার মাহফিল অনুষ্ঠিত কমলগঞ্জ জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার বৃত্তি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান শওকতুল ইসলাম শকু এমপিকে ভানুগাছ রেলওয়ে স্টেশনে ফুলেল শুভেচ্ছা কমলগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  কমলগঞ্জ মণিপুরী ললিতকলা একাডেমিতে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান কমলগঞ্জে প্রবাসী স্ত্রী ও মেয়ে কে পিটিয়ে আহত ও প্রাণনাশের হুমকি

পাকিস্তানের নতুন সরকার গঠন যেখানে আটকে আছে

  • প্রকাশিত : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৬৯ বার দেখা হয়েছে





অনলাইন ডেস্ক নিউজ ::

সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের শেরপুর আঞ্চলিক শাখার ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

পাকিস্তানের এবারের নির্বাচনে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই জোট গড়ে সরকার আসার চেষ্টা করছে বড় দলগুলো। এ দৌড়ে ইমরান খানের দল পিটিআইয়ের চেয়ে অনেকটাই এগিয়ে নওয়াজ শরিফের পিএমএল-এন ও বিলাওয়াল ভুট্টো জারদারির পিপিপি। জোট সরকার গঠন নিয়ে একমত হলেও কোনোভাবেই ক্ষমতা ভাগাভাগি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারছে না দল দুটি। ফলে সরকার গঠন নিয়ে অচলাবস্থা দীর্ঘ থেকে দীর্ঘায়িত হয়ে চলেছে।

গত ৮ই ফেব্রুয়ারি পাকিস্তানে জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা প্রথম, পিএমএল-এন দ্বিতীয় ও পিপিপি তৃতীয় স্থান অর্জন করেছে।

নির্বাচনের ফল ঘোষণার পরই জোট গঠন করে আসতে সমন্বয় কমিটি গঠন করে পিএমএল-এন ও পিপিপি। ইতোমধ্যে পাঁচবারের মতো বৈঠক করেছে এই কমিটি।

আজ মঙ্গলবার পঞ্চমবারের মতো বৈঠকে বসে দল দুটি। এই বৈঠক থেকেও বড় কোনো ঘোষণা দিতে পারেনি দলের নেতারা।

পাকিস্তানি সংবাদমাধ্যম জানিয়েছে, জোট সরকার গঠন নিয়ে শর্তাবলি নির্ধারণের জন্য দুই দলের মধ্যে পঞ্চমবারের মতো আন্তঃদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে এখন পর্যন্ত উভয়পক্ষ কোনো সিদ্ধান্তে আসতে পারেনি।

এবৈঠকে পাকিস্তানের প্রেসিডেন্ট, সংসদের উচ্চকক্ষ সিনেটের চেয়ারম্যান ও নিম্নকক্ষ জাতীয় পরিষদের স্পিকার পদের দাবি করেছে পিপিপি। এই তিন সাংবিধানিক পদের বিনিময়ে জাতীয় পরিষদে পিএমএল-এন-এর প্রধানমন্ত্রী প্রার্থীকে সমর্থন দেওয়ার প্রস্তাব দিয়েছে বিলাওয়ালের দল।

আরেক পাকিস্তানি সংবাদমাধ্যম জানিয়েছে, বিভিন্ন দলের সম্বন্বয়ে গঠিত জোট সরকারের প্রধানমন্ত্রী প্রার্থী হবেন শাহবাজ শরিফ। অন্যদিকে আসিফ আলি জারদারি হবেন পরবর্তী প্রেসিডেন্ট।

আরও জানায় যে, পিপিপি জাতীয় পরিষদেরে স্পিকার ও সিনেট চেয়ারম্যানের পদ দাবি করলে তা প্রত্যাখ্যান করেছে পিএমএল-এন। দলটি বলছে, সিনেটের চেয়ারম্যান হবে পিএমএল-এন থেকে। তবে স্পিকার পদ নিয়ে এখানো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এ ছাড়াও বেলুচিস্তান প্রদেশে জোট সরকারের ক্ষমতা ভাগাভাগি নিয়ে সমঝোতা হলেও পাঞ্জাবের গভর্নর পদ পিপিপির হাতে ছেড়ে দিতে অস্বীকার করেছে পিএমএল-এন।

এমন অনিশ্চিত পরিস্থিতির মধ্যে ক্ষমতা ভাগ-বাটোয়ারায় বিন্দুমাত্র ছাড় না দেওয়ার ঘোষণা দিয়েছেন পিপিপির চেয়ারম্যান বিলাওয়াল।

আজ মঙ্গলবার (২০শে ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেছেন, তিনি ও তার দল পিপিপি তাদের অবস্থানে অনড়। যদি কেউ নিজেদের অবস্থান পরিবর্তন না করে তাহলে তিনিও অবস্থান পরিবর্তন করবেন না।



ছবি ও তথ্য সংগ্রহ।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed