1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও ছিনতাই, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি কমলগঞ্জ জামায়াতের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল কমলগঞ্জের আদমপুর দক্ষিণ চৌমুহনী সড়ক পরিদর্শনে এমপি, আরসিসি ঢালাইয়ের আশ্বাস মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ইসলামী ছাত্রশিবির কমলগঞ্জ সরকারী কলেজ শাখার উদ্যোগে গণ-ইফতার মাহফিল অনুষ্ঠিত কমলগঞ্জ জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার বৃত্তি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান শওকতুল ইসলাম শকু এমপিকে ভানুগাছ রেলওয়ে স্টেশনে ফুলেল শুভেচ্ছা কমলগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  কমলগঞ্জ মণিপুরী ললিতকলা একাডেমিতে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান কমলগঞ্জে প্রবাসী স্ত্রী ও মেয়ে কে পিটিয়ে আহত ও প্রাণনাশের হুমকি

কমলগঞ্জে গাড়ি চাপায় নারী চা শ্রমিক নিহত, সড়ক অবরোধ

  • প্রকাশিত : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ২৫৮ বার দেখা হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি::

কমলগঞ্জে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে বোরো ধানের চারা রোপণ এর কার্যক্রম উদ্বোধন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কানিহাটি চা বাগানে কাজ শেষে বাড়ি ফেরার পথে প্রাইভেট কার চাপায় কুঞ্জ বালা মৃধা নামে এক নারী চা শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনার পর শমসেরনগর-চাতলাপুর সড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন চা শ্রমিকরা।

শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার চাতলাপুর সড়কের ক্যামেলিয়া হাসপাতালের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত কুঞ্জ বালা কানিহাটি চা বাগানের অফিস লাইনের বাসিন্দা।

এ ঘটনার প্রতিবাদে শুরু করা বিক্ষোভ সন্ধ্যা সাড়ে ৭টা ৪০ মিনিট এ প্রতিবেদন লেখা পর্যন্ত চলছিল।

চা ছাত্র যুবক পরিষদ, কানিহাটি চা বাগান-এর সাধারণ সম্পাদক সৌরভ বীন জানান যে, কানিহাটি চা বাগানের নিয়মিত শ্রমিক কুঞ্জ বালা মৃধা সেকশনে কাজ শেষে বাড়ি ফেরার সময় বিকেল ৫টার দিকে ক্যামেলিয়া হাসপাতালের সামনের পাকা রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি প্রাইভেট কার তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এবিষয়টি নিশ্চিত করে কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক বলেন যে, ‘দুর্ঘটনায় নিহত ও রাস্তা অবরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। রাস্তা অবরোধ করে চা শ্রমিকরা কিছু দাবি তুলেছে। তাদের দাবি কী সেটা জানার পর বিস্তারিত জানাতে পারব।

তিনি আরও জানান যে, গাড়িচালক পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed