1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ইসলামী ছাত্র শিবিরের দিনব্যাপী কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত কমলগঞ্জ পৌর জামায়াতের কর্মী সভা অনুষ্ঠিত জনদুর্ভোগ ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে মৌলভীবাজারে ছাত্রশিবিরের বিক্ষোভ মৌলভীবাজারে ছাত্রদলের দেয়াল লিখনে বানান ভুল নিয়ে বিতর্ক কমলগঞ্জে সন্ত্রাসীর ছুরিকাঘাতে নিহত ১, আহত ৩ আমাদের সকল কাজ একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন, অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার কমলগঞ্জে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই কৃষকের স্বপ্ন কমলগঞ্জে তিনদিন ব্যাপী ঐতিহ্যবাহী মৈত্রী মণিপুরী “লাই হারাওবা” উৎসব কমলগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও ছিনতাই, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি কমলগঞ্জ জামায়াতের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

হযরত শাহ্ আজম রহ. মাদ্রাসার পক্ষে থেকে মোঃ সাইফুর রহমানকে সম্মাননা ক্রেষ্ট প্রদান

  • প্রকাশিত : শনিবার, ১১ মে, ২০২৪
  • ২৬০ বার দেখা হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি::

কমলগঞ্জে স্ত্রীকে হত্যার পর ঘাতক স্বামী থানায় আত্মসমর্পন

কমলগঞ্জ হযরত শাহ আজম রহ. হিফজুল কোরআন দরগাহ মডেল মাদ্রাসার সম্মানিত উপদেষ্টা ও সংযুক্ত আরব আমিরাতের দুবাই (শারজাহ) প্রবাসী মোহাম্মদ সাইফুর রহমান উরমানকে মাদ্রাসার উস্তাদ ও শিক্ষার্থীদের পক্ষ থেকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন হযরত শাহ আজম রহ. এর সুযোগ্য নাতি অত্র মাদ্রাসার পরিচালনা পর্ষদের সদস্য হযরত মাওলানা মুফতি শাহ্ মোহাম্মদ মোজাহিদ আলী আজমী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হযরত শাহ আজম রহ. এর সুযোগ্য নাতি মাদ্রাসার পরিচালক ( ভারপ্রাপ্ত) কাজী মাওলানা মুহিউচ্ছুন্নাহ আজমী, অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ ক্বারী নুরুল ইসলাম, সাবেক দুবাই প্রবাসী এলাকার মুরব্বি মোহাম্মদ আব্দুল গনি, মোহাম্মদ আব্দুর রশিদ, সাংবাদিক মোহাম্মদ শামিম আহমদ তালুকদার, মোহাম্মদ ইয়াওর আলী, মোহাম্মদ চেরাগ মিয়া, সৌদিআরব প্রবাসী মোহাম্মদ তাজউদ্দীন, মোহাম্মদ শাহনুর হোসেন, পৌর তালামীয নেতা মোহাম্মদ হিফজুর রহমান সিজিল, মোহাম্মদ আব্দুল মজিদ, মোহাম্মদ মসুদ মিয়া, মোহাম্মদ হক আলী, মোহাম্মদ আবদুল মজিদ, মোহাম্মদ হিফজুর রহমান সিজিল, মোহাম্মদ তানিম শেখ, মোহাম্মদ তোফাজ্জল হোসেনসহ মাদ্রাসার ছাত্র-ছাত্রীবৃন্দ, এলাকার যুবসমাজ, মুরুব্বিয়ান ও মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী বৃন্দ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত মুসল্লিগণ শ্রদ্ধা ভরে প্রথমেই মাদ্রাসার আমৃত্যু প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব হযরত মাওলানা মুফতি শাহ মোহাম্মদ মোশাহিদ আজমী ছাহেব রহ. কে স্মরণ করেন এবং তাঁর পরিশ্রমের কারণেই আজ এলাকায় তিনি কোরআনের একটি বাগান করেছেন। এই কোরআনের বাগানের উছিলায় মহান আল্লাহ তাআলা যেন তার বান্দার পরপারের সফর সহজ করে দেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত মুসল্লিগণ বলেন, সংযুক্ত আরব আমিরাতের শারজাহ প্রবাসী মোহাম্মদ সাইফুর রহমান উরমান তিনি অত্যন্ত একজন ভালো মনের মানুষ, মানবতা প্রেমিক নিরবে দানশীল একজন পরিশ্রমী সফল রেমিটেন্স যোদ্ধা। উপদেষ্টা মোহাম্মদ সাইফুর রহমান তিনি মাদ্রাসার উন্নয়নে সব সময় সাহায্য সহযোগিতা করার আশ্বাস দেন। উপস্থিত সবাই তাহার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং দেশ ও প্রবাসে যারা আছেন সার্বক্ষণিক সহযোগিতা যারা করছেন সকলের জীবনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়। অনুষ্ঠান শেষে দেশ ও প্রবাসের সকলের রোগ মুক্তি সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।। মোনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা মুফতি শাহ মোহাম্মদ মোজাহিদ আলী আজমী।
তারিখঃ ১০-০৫-২০২৪ ইংরেজী।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed