1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ জাল দলিল বানিয়ে নামজারির অভিযোগ, প্রাণনাশের শঙ্কায় জসিম উদ্দিন কমলগঞ্জে চৈত্রঘাট-আমরতল-দেওড়াচড়া সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি কমলগঞ্জে “ব্রাজিলকে হারিয়ে’ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কমলগঞ্জে এক একর জমির অভাবে ঝুলে আছে বর্জ্য শোধনাগার প্রকল্প শতাধিক নেতাকর্মী নিয়ে শ্রীমঙ্গলের সমাবেশে, মোসারফ শ্রীমঙ্গলে বৃষ্টির মধ্যে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান, ফ্যামিলি কার্ড বিতরণ প্রধানমন্ত্রী শ্রীমঙ্গল আগমন উপলক্ষে জনসভা সফল করতে কমলগঞ্জ প্রেসক্লাবে মতবিনিময় কমলগঞ্জে তাঁত বোর্ডের ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান কমলগঞ্জে মরহুম আবদুল মুমিন (আলাল মিয়া) স্মরণে দোয়া মাহফিল ও শিরনী বিতরণ

ক্যানসার থেকে ডায়াবেটিস, সবই থাকবে বশে গাজরের জুসে

  • প্রকাশিত : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৯ বার দেখা হয়েছে

 অনলাইন ডেস্ক নিউজ::

কমলগঞ্জে বজ্রপাতে নিহত-১
 

গাজর শুধুমাত্র একটি সুস্বাদু খাবার নয়, এটি পুষ্টিগুণে ভরপুর একটি সবজি। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন কে, পটাশিয়ামসহ নানা জরুরি ভিটামিন ও খনিজ। এর পাশাপাশি গাজরে রয়েছে লিউটিন ও জিয়াজ্যানথিনের মতো অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরকে সুস্থ রাখতে সহায়ক। বিশেষজ্ঞরা বলছেন, গাজরের জুস নিয়মিত খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন বাড়ে, তেমনি দূরে থাকে নানা জটিল অসুখ।

ইমিউনিটি বাড়াতে গাজরের জুস:-
ভিটামিন এ ও সি সমৃদ্ধ গাজরের জুস শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের মতো কাজ করে, যা ইমিউনিটিকে চাঙ্গা রাখতে সাহায্য করে। এতে সংক্রামক রোগের ঝুঁকি কমে যায়। তাই প্রতিদিনের খাদ্যতালিকায় গাজরের জুস অন্তর্ভুক্ত করলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।

গাজরক্যানসার প্রতিরোধে সহায়ক:-

গাজরের জুসে রয়েছে পলিঅ্যাসিটাইলিনেস, বিটা ক্যারোটিন এবং লিউটিনের মতো অ্যান্টিঅক্সিডেন্ট, যা ক্যানসারের বিরুদ্ধে কাজ করে। এই মরণব্যাধি থেকে রক্ষা পেতে নিয়মিত গাজরের জুস পান করা উচিত। বিশেষ করে ক্যানসার কোষের বৃদ্ধি প্রতিরোধে এর উপাদানগুলো বেশ কার্যকর।

গাজর ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক:-

গাজরের জুসের গ্লাইসেমিক ইনডেক্স কম হওয়ায় এটি রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। এটি রক্তে সুগারের মাত্রা বাড়ায় না, বরং অ্যান্টিঅক্সিডেন্টের গুণে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। তবে ডায়াবেটিস রোগীরা গাজরের জুস খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন।

গাজর হৃদরোগ প্রতিরোধ:-

গাজরের জুসে রয়েছে পটাশিয়াম, যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। ফলে হৃদরোগের ঝুঁকি কমে। এছাড়া এটি কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইডসের মাত্রা হ্রাস করতেও সহায়ক। নিয়মিত গাজরের জুস খেলে হার্ট থাকবে সুস্থ।

গাজরে লিভারের যত্ন:-

গাজরের জুস লিভারের প্রদাহ কমায় এবং ফ্যাটি লিভারের সমস্যা প্রতিরোধে সহায়তা করে। এতে থাকা ক্যারোটিনয়েডস লিভারের ফ্যাট জমতে বাধা দেয়, ফলে লিভারের স্বাস্থ্য ভালো থাকে।

সব মিলিয়ে, গাজরের জুস নিয়মিত খেলে আপনি পাবেন নানা উপকার, যা আপনাকে দীর্ঘমেয়াদে সুস্থ রাখবে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed