1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের খাবার সরবরাহের টেন্ডারে অনিয়মের অভিযোগ মানবতার ফেরিওয়ালা জামায়াত নেতা আব্দুল মুমিন আলাল আর নেই কমলগঞ্জে ইসলামী ছাত্র শিবিরের দিনব্যাপী কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত কমলগঞ্জ পৌর জামায়াতের কর্মী সভা অনুষ্ঠিত জনদুর্ভোগ ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে মৌলভীবাজারে ছাত্রশিবিরের বিক্ষোভ মৌলভীবাজারে ছাত্রদলের দেয়াল লিখনে বানান ভুল নিয়ে বিতর্ক কমলগঞ্জে সন্ত্রাসীর ছুরিকাঘাতে নিহত ১, আহত ৩ আমাদের সকল কাজ একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন, অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার কমলগঞ্জে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই কৃষকের স্বপ্ন কমলগঞ্জে তিনদিন ব্যাপী ঐতিহ্যবাহী মৈত্রী মণিপুরী “লাই হারাওবা” উৎসব

কমলগঞ্জে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন সত্যেন্দ্র কুমার পাল নান্টু

  • প্রকাশিত : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৪০ বার দেখা হয়েছে


কমলগঞ্জ প্রতিনিধি::

কমলগঞ্জে জমির নিয়ে দু“পক্ষের মধ্যে চরম উত্তেজনা, দুর্ঘটনার আশংকা

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ এ কমলগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মাধ্যমিক) হিসেবে সত্যেন্দ্র কুমার পাল নির্বাচিত হয়েছেন।

গত মঙ্গলবার (২০শে সেপ্টেম্বর) দুপুরে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে শ্রেষ্ট প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীন এর কাছ থেকে থেকে শুভেচ্ছা স্বারক ও পুরস্কার গ্রহন করছেন সত্যেন্দ্র কুমার পাল।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সামসুন নাহার পারভীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান প্রমুখ।

এবিষয়ে সত্যেন্দ্র কুমার পাল নান্টু বলেন যে, শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করতে আমি কাজ করছি। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা পর্ষদের ঐকান্তিক প্রচেষ্টায় প্রতিষ্ঠানে ভালো শিক্ষার পরিবেশ সৃষ্টি হয়েছে। শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা শিক্ষা অফিসার, শিক্ষকসহ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভবিষ্যতেও বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাবো।

এছাড়াও ২০২৩ সালে কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি হিসেবে নির্বাচিত হন তিনি।

উল্লেখ্য যে, সত্যেন্দ্র কুমার পাল নান্টু ১৯৭১ সালে উপজেলার রহিমপুর ইউনিয়নের দেবীপুর গ্রামের একটি সম্ভ্রান্ত পরিবারে তিনি জন্মগ্রহণ করেন।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed