1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
কমলগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক বনভোজন ও আনন্দ ভ্রমণ সম্পন্ন - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের আদমপুর দক্ষিণ চৌমুহনী সড়ক পরিদর্শনে এমপি, আরসিসি ঢালাইয়ের আশ্বাস মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ইসলামী ছাত্রশিবির কমলগঞ্জ সরকারী কলেজ শাখার উদ্যোগে গণ-ইফতার মাহফিল অনুষ্ঠিত কমলগঞ্জ জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার বৃত্তি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান শওকতুল ইসলাম শকু এমপিকে ভানুগাছ রেলওয়ে স্টেশনে ফুলেল শুভেচ্ছা কমলগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  কমলগঞ্জ মণিপুরী ললিতকলা একাডেমিতে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান কমলগঞ্জে প্রবাসী স্ত্রী ও মেয়ে কে পিটিয়ে আহত ও প্রাণনাশের হুমকি বিসমিল্লাহ এলপিজিগ্যাস স্টেশন এর ৩য় বছর পূর্তি কমলগঞ্জের অন্যতম পর্যটন কেন্দ্র শমশেরনগর গল্ফ মাট খুঁড়ে ফেলছে বাগান কর্তৃপক্ষ

কমলগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক বনভোজন ও আনন্দ ভ্রমণ সম্পন্ন

  • প্রকাশিত : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩০ বার দেখা হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি:
দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী কমলগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক বনভোজন ও আনন্দ ভ্রমণ। সকালের আলো ফুটতেই ধীরে ধীরে কমলগঞ্জ প্রেসক্লাব চত্তর সরগরম হতে থাকে সাংবাদিকদের পদচারণায়।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় কমলগঞ্জ প্রেসক্লাব ভবনের সামন থেকে মোটরবাইক শোভাযাত্রার মাধ্যমে প্রেসক্লাবের লোগোযুক্ত টি শার্ট গায়ে লাগিয়ে প্রেসক্লাব পরিবারের সদস্যরা সকল সংবাদকর্মীকে সঙ্গে নিয়ে বনভোজনে উদ্দেশ্য রওয়ানা করেন প্রেসক্লাব নেতৃবৃন্দ। পাহাড়ের আকাবাকা পথ মাড়িয়ে সকাল পৌণে ১১ টার দিকে মোটরবাইক শোভাযাত্রাটি গিয়ে পৌঁছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের স্মৃতিসৌধে,পরে সেখান থেকে মাধবপুর লেক ও লাউয়াছড়া জাতীয় উদ্যানে।

সেখানে সকল সাংবাদিকরা দিনভর ঘুরে বেড়ান। ছোট বড় সবাই মোবাইলে গ্রুপ ও সেলফি তোলায় ব্যস্ত হয়ে পড়েন।

দিনব্যাপী একে একে কমলগঞ্জের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন শেষে সাংবাদিকরা মধ্যাহ্ণ ভোজে মিলিত হন লাউয়াছড়া জাতীয় উদ্যান সংলগ্ন শান্ত স্নিগ্ধ মনোলোভা পরিবেশে গড়ে উঠা হীড বাংলাদেশের গেষ্ট হাউসে, এখানে এসে খেলাধূলা ও বিনোদনে অংশগ্রহণ করেন সাংবাদিকবৃন্দ। দুপুরের খাবার শেষে শুরু হয় আলোচনা সভা।

প্রেসক্লাব এর আহব্বায়ক এম এ ওয়াহিদ রুলুর সভাপতিত্বে ও সদস্য সচিব আহমেদুজ্জামান আলম এর সঞ্চালনায় বনভোজন ও আনন্দ উৎসবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র সূত্রধর, সহকারী কমিশনার (ভূমি) ডি এম সাদিক আল সাফিন, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন, ওসি (তদন্ত) শামীম আকনজি্ ,উপজেলা প্রকৌশলী মো. সাঈফুল আজম, কবি ও লেখক আহমদ সিরাজ, ভানুগাছ ব্যবসায়ী সমিতির সহ সভাপতি কাজী মামুনুর রশীদ, সাবেক কাউন্সিলর জামাল হোসেন, বিএনপি নেতা শাহিন পারভেজ চৌধুরী, শফিকুর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে উপস্থিত অতিথিবৃন্দ বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা বিজয়ীদের হাতে একে একে পুরস্কার তুলে দেয়ার মধ্য দিয়ে আনন্দ ভাগাভাগি করে দিনব্যাপী এ আনন্দ অনুষ্টানের ভ্রমণ সমাপ্তি ঘোষণা করা হয়।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed