সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ

কমলগঞ্জের দু’ই সিএনজি চুরি গ্রেপ্তার

  • প্রকাশিত : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ১৬৩ বার দেখা হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জে চুরি হওয়া একটি সিএনজি অটোরিকশা ২৪ ঘন্টার মধ্যে উদ্ধার করেছে শমশেরনগর ফাঁড়ি পুলিশ। এ ঘটনায় চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (০৫ মার্চ) চুরি হওয়া অটোরিকশা সিলেটর দক্ষিণ সুরমা থানা পুলিশ এর সহায়তায়
শমশেরনগর ফাঁড়ি পুলিশ সিলেট থানার বদিকোনা প্রগতি উচ্চ বিদ্যালয়ের নির্জন স্থান থেকে উদ্ধার করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের বড়চেগ গ্রামের মোঃ রনি মিয়া (২৬) ও রাজনগর উপজেলার আব্দুল হামিদ (২৬)

পুলিশ সু্ত্রে জানা যায়, গত মঙ্গলবার মৌলভীবাজার থ – ১২-২৮১১ সিএনজি অটোরিকশা উপজেলার শমশেরনগর মাছ বাজারের সকালে রাস্তার পাশে চালক ইব্রাহীম মিয়া সিএনজি অটোরিকশা রেখে গাড়ি ভাড়া আদায় করার জন্য বাজারে ভিতরে যান। কিছু ক্ষণ পরে বাজারের ভেতের থেকে বের হয়ে দেখেন সিএনজি অটোরিকশা নেই। অনেক খুঁজা খুুঁজি করে কোথাও না পাওয়ায় চালক গাড়ি মালিকে অবগত করেন। পরে চালক ও সিএনজি অটোরিকশা মালিক শমশেরনগর পুলিশ ফাঁড়িকে অবগত করেন। পরবর্তী সন্ধান না পেয়ে গাড়ির মালিক বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি চুরির মামলা দায়ের করেন। পরে
মামলা তদন্ত কারি কর্মকর্তা শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ জিয়া মো. মোস্তাফিজ ভূঁইয়া গোপন সোর্স ও তথ্যপ্রযুক্তির সহায়তায় চুরি হওয়া অটোরিকশা সিলেট দক্ষিণ সুরমা থানা পুলিশ এর সহায়তায় সিলেট থানার বদিকোনা প্রগতি উচ্চ বিদ্যালয় নির্জন স্থান থেকে চোরাই কৃত সিএনজি অটোরিকশা উদ্ধার করেন। একই সাথে এঘটনায় জড়িত চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ জিয়া মো. মোস্তাফিজ ভূঁইয়া বলেন, বুধবার বিকালে চোর চক্রের সদস্য মোঃ রনি মিয়া মৌলভীবাজার বিজ্ঞ আদালত দোষ স্বীকারোক্তি প্রদান করেন। মামলা ২৪ ঘন্টার মধ্যে সিএনজি অটোরিকশা উদ্ধার ও আসামি কে গ্রেপ্তার করায় শমশেরনগর সিএনজি অটোরিকশা মালিক ও চালক সমিতি সন্তুষ্টি প্রকাশ করেছেন

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd