সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ

কমলগঞ্জে আরব উল্লাহ মরিয়ম বেগম কল্যাণ ট্রাস্টের ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ২৪৮ বার দেখা হয়েছে


কমলগঞ্জ প্রতিনিধি:
পবিত্র মাহে রমজান উপলক্ষে মরহুম হাজী শেখ আরব উল্লাহ- মরিয়ম বেগম কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সংযুক্ত আরব আমিরাতের বিশিষ্ট সমাজসেবক শেখ জহির উদ্দিন এর আয়োজনে মৌলভীবাজারের কমলগঞ্জে শতাধিক হতদরিদ্র অসহায় পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে কমলগঞ্জ উপজেলার ২নং পতনঊষার ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

পতনঊষার মহিলা মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাও: সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সাংবাদিক পিন্টু দেবনাথ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ আব্দুল হক চৌধুরী শায়েস্তা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক সালাউদ্দিন শুভ।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সাংবাদিক রুহুল ইসলাম হৃদয়, জায়েদ আহমেদ, এম. মুমিনুল ইসলাম প্রমুখ। পরে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হাফিজ আব্দুল আহাদ। অনুষ্ঠানে হতদরিদ্র ও অসহায় শতাধিক পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd