সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে বাবার দুই সংসারে সম্পত্তি নিয়ে বিরোধ, থানায় উভয় পক্ষের অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে কমলগঞ্জে সংবাদ সম্মেলন কমলগঞ্জে এসএসসি-২৬ মণিপুরী কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান কমলগঞ্জে ১৫৪ মণ্ডপে দুর্গাপূজা শুরু, নিরাপত্তায় পুলিশের টহল জোরদার কমলগঞ্জে বেড়া কেটে রাস্তার তৈরীর অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন কমলগঞ্জে ১ হাজার ৮০ জন চা শ্রমিকের মাঝে ধনা বাউরির বস্ত্র বিতরণ কমলগঞ্জে টমেটো ক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ, কৃষকের ক্ষতি ৩ লাখ টাকা কমলগঞ্জে মিরতিংগা চা বাগানে দূর্গাপুজার বোনাস ও বকেয়ার দাবিতে ১,০১৭ শ্রমিকের অবস্থান ধর্মঘট মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখায় মৃত্যুর দাবি ২০ লক্ষ টাকা প্রদান চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

কমলগঞ্জে জেমস্ সমাজ কল্যাণ পরিষদ এর অস্থায়ী কার্যালয় ও সংস্কার কাজের উদ্বোধন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ১৩২ বার দেখা হয়েছে


কমলগঞ্জ, প্রতিনিধি::

মৌলভীবাজারের কমলগঞ্জে জেমস্ সমাজ কল্যাণ পরিষদ এর অস্থায়ী কার্যালয় ও সংস্কার কার্যলয়ের শুভ উদ্বোধন অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) রাত সাড়ে ৯টায় উপজেলার পৌর এলাকার চন্ডীপুর গ্রামে এ অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে মিলাদ মাহফিল পরিচালনা করেন কমলগঞ্জ থানা জামে মসজিদের ইমাম ও সফাত আলী সিনিয়র ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলাউদ্দিন।

জেমস্ সমাজ কল্যাণ পরিষদ সুত্রে জানা যায়, কমলগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় থেকে এবছরের ২৬ মার্চ টিআর প্রকল্প থেকে ৫০ হাজার টাকা দিয়ে সহযোগিতা করা হয়। সেই টাকা দিয়ে অস্থায়ী কার্যালয়ের সংস্কার ও বিভিন্ন যন্ত্রপাতি কেনা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর এলাকার চন্ডীপুর গ্রামে অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন করেন সাবেক কাউন্সিলর সৈয়দ জামাল হোসেন।

উদ্বোধন অনুষ্ঠানে উদ্বোধক অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌর সভার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সৈয়দ জামাল হোসেন, জেমস্ সমাজ কল্যাণ পরিষদের সভাপতি হুমায়ুন কবির, জেমস্ সমাজ কল্যাণ পরিষদের উপদেষ্টা শামিমুর রহমান সামু, জেমস্ সমাজ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি মিজানুর রহমান মিজান, সাবেক সহ-সভাপতি নূর উদ্দিন জেনার, সাবেক সহ-সভাপতি আব্দুল লতিফ অপু, সাবেক সহ-সভাপতি এইচ এম খালেদুর রহমান, সহ- সাধারণ সম্পাদক ইমান আলী, সহ- সাধারণ সম্পাদক মো. সিদ্দিকুর রহমান সাদেক, বৈষম্যবিরোধী ছাত্রনেতা ভূঁইয়া রাজু রাজা প্রমুখ।

এছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেমস্ সমাজ কল্যাণ পরিষদের সদস্য আল-আমিন, সাহেদ, মাহিম, ইমন, সুজন, রিজভী, নাইম, নয়ন, রবীন, সৌমিক, দিপু, অনিক, জিহাদ প্রমুখ।

এসময় সাংবাদিক সালাহউদ্দিন শুভ, সাদিকুর রহমান সামু, পারভেজ আহমেদ, জাহেদ আহমেদ উপস্থিত ছিলেন।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd