সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

ছাতকের কৈতকে ট্রমা সেন্টারের উদ্বোধন

  • প্রকাশিত : সোমবার, ২৩ নভেম্বর, ২০২০
  • ৭২৬ বার দেখা হয়েছে

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি।।

সুনামগঞ্জের ছাতকে সিলেট সুনামগঞ্জ সড়কের কৈতক হাসপাতালে ট্রমা সেন্টার নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন ছাতক দোয়ারা বাজার আসনের মাননীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।

আজ ২৩শে নভেম্বর রোজ সোমবার সকাল ১১.টায় উদ্বোধনী অনুষ্ঠান পরবর্তী এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সুনামগঞ্জ জেলার ডেপুটি সিভিল সার্জন ডাঃ আশরাফুল হক এর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহিবুর রহমান মানিক এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল খয়রাত মোঃ বদরুল ইসলাম, স্বাস্থ্য প্রকৌশলী শফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা কর্ম কর্তা ডাঃ রাজীব চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, জাউয়া ইউপি চেয়ারম্যান মোঃ মুরাদ হোসেন, ভাতগাও ইউপির সাবেক চেয়ারম্যান গিয়াস মিয়া, চরমহললা ইউপির সাবেক চেয়ারম্যান কদর মিয়া, গোবিন্দ ছৈদের গাও ইউপির চেয়ারম্যান আখলাকুর রহমান, দক্ষিণ খুরমা ইউপির চেয়ারম্যান আব্দুল মছববির ,জাউয়া ইউপির সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম, দোহালীয়া ইউপির চেয়ারম্যান কাজী আনোয়ার হোসেন আনু, উত্তর খুরমা ইউপির চেয়ারম্যান বিললাল হোসেন ভাতগাও ইউপির চেয়ারম্যান মাস্টার আওলাদ হোসেন প্রমুখ।


প্রধান অতিথি মুহিবুর রহমান মানিক এমপি বলেন যে, বাংলাদেশের মাত্র কয়েকটি জায়গায় এই ট্রমা সেন্টার আছে। সিলেট বিভাগের মধ্যে আজ কৈতকে এটি নির্মাণ হতে যাচ্ছে। সিলেট সুনামগঞ্জ সড়কের কৈতক হাসপাতাল চারটি উপজেলার টার্নিং পয়েন্ট হিসেবে এই জায়গায় নির্মান করা হচ্ছে। সড়ক দুর্ঘটনায় আহত হলে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হবে।

পরবর্তীতে তাকে পঙ্গু হাসপাতাল সহ বিভিন্ন স্থানে পাঠানো হবে। তাই আমি প্রধান মন্ত্রী শেখ হাসিনা, স্বাস্থ্য মন্ত্রী সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আপাতত ১৮কোটি টাকা ব্যয়ে ২০ শয্যা বিশিষ্ট ট্রমা সেন্টারে চিকিৎসার ব্যবস্থা করা হবে। পরবর্তীতে তা আরো বেশি শয্যায় উন্নীত করার পরিকল্পনা আছে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd