1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ জাল দলিল বানিয়ে নামজারির অভিযোগ, প্রাণনাশের শঙ্কায় জসিম উদ্দিন কমলগঞ্জে চৈত্রঘাট-আমরতল-দেওড়াচড়া সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি কমলগঞ্জে “ব্রাজিলকে হারিয়ে’ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কমলগঞ্জে এক একর জমির অভাবে ঝুলে আছে বর্জ্য শোধনাগার প্রকল্প শতাধিক নেতাকর্মী নিয়ে শ্রীমঙ্গলের সমাবেশে, মোসারফ শ্রীমঙ্গলে বৃষ্টির মধ্যে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান, ফ্যামিলি কার্ড বিতরণ প্রধানমন্ত্রী শ্রীমঙ্গল আগমন উপলক্ষে জনসভা সফল করতে কমলগঞ্জ প্রেসক্লাবে মতবিনিময় কমলগঞ্জে তাঁত বোর্ডের ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান কমলগঞ্জে মরহুম আবদুল মুমিন (আলাল মিয়া) স্মরণে দোয়া মাহফিল ও শিরনী বিতরণ

লন্ডনে সড়ক দুর্ঘটনায় বিশ্বনাথের ছেলে নিহত

  • প্রকাশিত : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০
  • ৯২৯ বার দেখা হয়েছে

কামরুল আশিকী, বিশ্বনাথ সিলেট প্রতিনিধি।।


যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় তৈয়বুর রহমান (৪৪) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গতকাল ১লা নভেম্বর মঙ্গলবার দুপুর আড়াইটায় (লন্ডন সময়) লন্ডনের অদূরে কেন্ট শহরের টুনব্রিজ ওয়েলস-ক্রোবরো সড়কে ঘটনাটি ঘটে।


নিহত তৈয়বুর সিলেটের বিশ্বনাথ পৌর শহরের পশ্চিম মন্ডলকাপন গ্রামের মৃত আবদুল আলীর ছেলে।

নিহত তৈয়বুরের লন্ডনের প্রতিবেশী দিলোয়ার হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার দুপুরে তৈয়বুর রহমান নিজের কার চালিয়ে টুনব্রিজ ওয়েলসে ফিরছিলেন।
এ সময় টুনব্রিজ ওয়েলস ও ক্রোবরো সড়কের মধ্যখানে আসামাত্র বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সাথে তার প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
তৈয়বুর রহমানের ছোটভাই মুজিবুর রহমান জানান, গতকাল রাতে আমরা খবর পেয়েছি ভাই (তৈয়বুর রহমান) সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। খবর পাওয়ার পর থেকেই আমাদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের চাচাতো ভাই ও বিশ্বনাথ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহব্বত আলী জাহান আলোরদেশ২৪ কে বলেন যে, তৈয়বুর রহমানের মরদেহ দেশে না আসার সম্ভাবনাই বেশি। তাকে লন্ডনেই সমাহিত করা হতে পারে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed