সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ

নুরুল ইসলাম নাহিদের রোগমুক্তি কামনায় মন্দিরে প্রার্থনা

  • প্রকাশিত : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০
  • ৮৯১ বার দেখা হয়েছে

রাসেল আহমদ গোলাপগঞ্জ প্রতিনিধি।।

বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক শিক্ষামন্ত্রী ও সিলেট-৬ আসনের সাংসদ নুরুল ইসলাম নাহিদের রোগমুক্তি কামনা করে গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণে শ্রী চৈতন্য মন্দির বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।

আজ ৫ই ডিসেম্বর শনিবার দুপুরে সিলেট জেলা ছাত্রলীগ নেতা কমল কান্তি শর্মার উদ্যোগে ঢাকাদক্ষিণ শ্রী চৈতন্য মহাপ্রভুর মন্দিরে বিশেষ প্রার্থনা করা হয়।

বিশেষ প্রার্থনায় উপস্থিত ছিলেন ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বিশ্বজিৎ রায়, শচীজগন্নাথ নাম হট্ট সংঘের সাধারন সম্পাদক বিশু দেব, উজ্জল লাল দেব, দয়াময় নাথ, প্রনয় নাথ,স্বর্নজিৎ পাল, মিটু কান্তি দেব, ছাত্রলীগ নেতা দীপ, শুভ প্রমুখ।

এসময় সনাতনী নারী ও পুরুষ ভক্তরা গীতাপাঠ ও সমবেত প্রার্থনায় অংশ নেন। করোনাভাইরাসে আক্রান্ত নুরুল ইসলাম নাহিদের সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা করেন তারা।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd