সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ

রহিমপুর ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশিত : সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০
  • ৯৫৯ বার দেখা হয়েছে

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি।।

বাংলাদেশ জাতীয়তাবাদীদল (BNP)কে সু-সংগঠিত ও শক্তিশালী করার লক্ষে উৎসবমূখর পরিবেশে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্টিত হয়েছে।

আজ সোমবার (৭ই ডিসেম্বর) সন্ধ্যা ৭ঘটিকার সময় রহিমপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সিপার আহমেদ তরফদারের সভাপত্বিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সহ সভাপতি ও কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ মুকিত। বিএনপি নেতা সিরাজুল ইসলাম বুলবুলের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো.মতিন বক্স।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য ও কমলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক গোলাম কিবরিয়া শফি, জেলা বিএনপির সদস্য ইকবাল পারভেজ চৌধুরী শাহিন, উপজেলা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাবু, সদস্য আলম পারভেজ চৌধুরী সোহেল প্রমুখ।
সম্মেলনে উপস্থিত কাউন্সিলারদের মতামতের ভিত্তিতে মো.সিপার আহমেদ তরফদারকে সভাপতি,মো.তারেকুল ইসলাম তারেককে সাধারন সম্পাদক ও কাউন্সিলারদের গোপন ব্যালটের মাধ্যমে মো.সিরাজুল ইসলাম বুলবুলকে সাংগঠনিক সম্পাদক
করে আংশিক কমিটি ঘোষনা করা হয় এবং আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ প্রদান করা হয়।
অনুষ্ঠানে জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd