1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ইসলামী ছাত্র শিবিরের দিনব্যাপী কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত কমলগঞ্জ পৌর জামায়াতের কর্মী সভা অনুষ্ঠিত জনদুর্ভোগ ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে মৌলভীবাজারে ছাত্রশিবিরের বিক্ষোভ মৌলভীবাজারে ছাত্রদলের দেয়াল লিখনে বানান ভুল নিয়ে বিতর্ক কমলগঞ্জে সন্ত্রাসীর ছুরিকাঘাতে নিহত ১, আহত ৩ আমাদের সকল কাজ একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন, অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার কমলগঞ্জে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই কৃষকের স্বপ্ন কমলগঞ্জে তিনদিন ব্যাপী ঐতিহ্যবাহী মৈত্রী মণিপুরী “লাই হারাওবা” উৎসব কমলগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও ছিনতাই, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি কমলগঞ্জ জামায়াতের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

মৌলভীবাজার পৌরসভা নির্বাচন ৩০শে জানুয়ারি ২০২১ইং

  • প্রকাশিত : সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০
  • ৯১৭ বার দেখা হয়েছে

আতিকুর রহমান মৌলভীবাজার জেলা প্রতিনিধি।।


দেশে তৃতীয় ধাপে দেশের ৬৪ পৌরসভার ভোটগ্রহণ আগামী ৩০শে জানুয়ারি অনুষ্ঠিত হবে। তৃতীয়ধাপের নির্বাচনে মৌলভীবাজার জেলার মৌলভীবাজার পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। তৃতীয় ধাপে ঘোষিত তফসীল অনুযায়ী পৌরসভায় মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ চলতি বছরের ৩১শে ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই আগামী বছরের ৩য় জানুয়ারি। আর প্রার্থিতা প্রত্যাহার আগামী বছরের ১০ই জানুয়ারি ২০২১ইং সাল

আজ সোমবার (১৪ই ডিসেম্বর) রাজধানীর নির্বাচন ভবনে এসব তথ্য জানান ইসির সিনিয়র সচিব মো. আলমগীর।

৬৪ পৌরসভার মধ্যে সিলেট বিভাগের মোট ৩ টি পৌরসভার মধ্যে সিলেট জেলার গোলাপগঞ্জ পৌরসভা ও জকিগঞ্জ পৌরসভার নামও রয়েছে।

৩য় ধাপের তফসিল ঘোষণায় ইসির সিনিয়র সচিব মো. আলমগীর বলেন, এসব পৌরসভায় সকাল ৮টা হতে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সবগুলো পৌরসভায় ব্যালটের মাধ্যমে ভোট হবে।

ইসির তফসিল অনুয়ায়ী, প্রথম ধাপের নির্বাচন ২৮ ডিসেম্বর। এসময় ২৫টি পৌরসভার নির্বাচন হবে। দ্বিতীয় ধাপের দ্বিতীয় ধাপে ৬১ পৌরসভায় ভোট ১৬ জানুয়ারি। ইভিএমের মাধ্যমে ২৯টি পৌরসভায় ও ব্যালটের মাধ্যমে ৩২টি পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

কমিশন সূত্রে জানা গেছে, আইন অনুযায়ী পৌরসভায় নির্বাচিত মেয়র-কাউন্সিলরদের মেয়াদ শেষ হওয়ার পূর্বে ৯০ দিনের মধ্যে ভোটগ্রহণের বাধ্যবাধকতা রয়েছে। এক্ষেত্রে আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি প্রায় ২৫০ এর বেশি পৌরসভার মেয়র-কাউন্সিলরের মেয়াদ শেষ হচ্ছে। ২০১৫ইং সালের ৩০শে ডিসেম্বর একযোগে ২৩৪টি পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ওই বছরের ২৪শে নভেম্বর এ নির্বাচনের তফসিল ঘোষণা করেছিল ইসি। ওই সময় তফসিল থেকে ভোটগ্রহণ পর্যন্ত ৩৬ দিন সময় দিয়েছিল কমিশন। এছাড়া অন্য পৌরসভাগুলোর ভোট মেয়াদ অনুযায়ী বিভিন্ন সময়ে অনুষ্ঠিত হয়েছে।

২০১৫ইং সালের ৩০শে ডিসেম্বর যে পৌরসভাগুলোর ভোট হয়েছিল তার বেশিরভাগের মেয়র ও কাউন্সিলর পরের বছর (২০১৬ইং সাল) জানুয়ারি-ফেব্রুয়ারিতে শপথ নেন। ফেব্রুয়ারির মধ্যে তাদের প্রথম সভা অনুষ্ঠিত হয়। এ হিসেবে আগামী বছর ফেব্রুয়ারিতে এসব পৌরসভার মেয়াদ শেষ হচ্ছে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed