সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর তথ্য ও গ্রাহক হেনস্তার অভিযোগ কমলগঞ্জে হামলায় আহত জহুর আলী, ৫০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ কমলগঞ্জে বাবার দুই সংসারে সম্পত্তি নিয়ে বিরোধ, থানায় উভয় পক্ষের অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে কমলগঞ্জে সংবাদ সম্মেলন কমলগঞ্জে এসএসসি-২৬ মণিপুরী কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান কমলগঞ্জে ১৫৪ মণ্ডপে দুর্গাপূজা শুরু, নিরাপত্তায় পুলিশের টহল জোরদার কমলগঞ্জে বেড়া কেটে রাস্তার তৈরীর অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন কমলগঞ্জে ১ হাজার ৮০ জন চা শ্রমিকের মাঝে ধনা বাউরির বস্ত্র বিতরণ কমলগঞ্জে টমেটো ক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ, কৃষকের ক্ষতি ৩ লাখ টাকা কমলগঞ্জে মিরতিংগা চা বাগানে দূর্গাপুজার বোনাস ও বকেয়ার দাবিতে ১,০১৭ শ্রমিকের অবস্থান ধর্মঘট

ফেঞ্চুগঞ্জে শাহ্ মালুম (রঃ) এর মাজারে পবিত্র ওরস মোবারক হচ্ছে না

  • প্রকাশিত : বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০
  • ১১৪৫ বার দেখা হয়েছে

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি।।

সিলেটে আগত ওলিকুল শিরমণি হযরত শাহজালাল মোজাররদ এ্যামনি (রহঃ) সঙ্গী ও ৩৬০ আউয়ালিয়ার অন্যতম পথের দিশারী ফেঞ্চুগঞ্জে হযরত শাহ্ মালুম (রঃ) মাজার শরীফে এবার পবিত্র ওরস মোবারক অনুষ্ঠিত হচ্ছে না। আগামী ২, ৩ ও ৪ জানুয়ারি বার্ষিক পবিত্র ওরশ মোবারক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, যা চিরাচরিত প্রথা অনুযায়ী যুগ যুগ ধরে চলে আসছে। কিন্তু কোভিড-১৯ এর কারণে এবার পবিত্র ওরশ মোবারক উদযাপন হবে না।

দরগাই-ই হজরত শাহ মালুম (রহ.) মাজার শরীফের কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন।
অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মহামারী করোনার সংক্রমণের দ্বিতীয় ধাপের কারণে সামাজিক দূরত্ব বজায়ের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। তারপরও প্রতিদিন সংক্রমণের হার বাড়ছে। এ অবস্থায় ওরশ মোবারক আয়োজন করা কঠিন।
পাশপাশি ভক্ত ও আশেকানদের দরবার শরীফে একত্রিত না হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। নিজ নিজ অবস্থান থেকে দোয়ার মাধ্যমে পবিত্র ওরশ মোবারকে শরিক হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd