1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে চৈত্রঘাট-আমরতল-দেওড়াচড়া সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি কমলগঞ্জে “ব্রাজিলকে হারিয়ে’ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কমলগঞ্জে এক একর জমির অভাবে ঝুলে আছে বর্জ্য শোধনাগার প্রকল্প শতাধিক নেতাকর্মী নিয়ে শ্রীমঙ্গলের সমাবেশে, মোসারফ শ্রীমঙ্গলে বৃষ্টির মধ্যে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান, ফ্যামিলি কার্ড বিতরণ প্রধানমন্ত্রী শ্রীমঙ্গল আগমন উপলক্ষে জনসভা সফল করতে কমলগঞ্জ প্রেসক্লাবে মতবিনিময় কমলগঞ্জে তাঁত বোর্ডের ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান কমলগঞ্জে মরহুম আবদুল মুমিন (আলাল মিয়া) স্মরণে দোয়া মাহফিল ও শিরনী বিতরণ কমলগঞ্জে ৬০ বছর পুরানো গ্রামীণ সড়ক কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি, গ্রামবাসীর প্রতিবাদ কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) হিফজুল কুরআন মাদ্রাসায় সুধি সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

মৌলভীবাজার পৌরসভা নির্বাচনে পুনরায় দলীয় মনোনয়ন পেলেন ফজলুর রহমান

  • প্রকাশিত : রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০
  • ৮৮৯ বার দেখা হয়েছে

ই.আর.রাজু মৌলভীবাজার জেলা প্রতিনিধি ।।


মৌলভীবাজার পৌরসভা নির্বাচন ২০২০-এ পুনরায় বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বর্তমান পৌর মেয়র ফজলুর রহমান।

তথ্যটি নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের উপ দফতর সম্পাদক অ্যাডভোকেট নিখিল দাশ অনিক।

এদিকে দলীয় প্যাডে কেন্দ্রীয় আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুযা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এ ব্যাপারে মেয়র ফজলুর রহমান আইনিউজকে বলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন মন্ত্রে দীক্ষিত হয়ে মানুষের জন্য কাজ করতে চাই। অসমাপ্ত উন্নয়ন কাজ বাস্তবায়ন করতে চাই।

ফজলুর রহমান ছাড়াও মৌলভীবাজার পৌরসভার মেয়র পদে দলীয় মনোনয়ন চেয়েছিলেন জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল।

আগামী ৩০শে জানুয়ারি মৌলোভীবাজারে পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য ২০১৬ইং সালে পৌর নির্বাচনে নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছিলেন মেয়র ফজলুর রহমান। তখন তিনি বিপুল ভোটে জয়ী হন। এরপর বিগত ৫ বছর ব্যাপক উন্নয়ন উদ্যোগ বাস্তবায়ন করেন। উন্নয়ন কাজের মাধ্যমে জনপ্রিয় হয়ে ওঠেন। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে কোদালিছড়া সংস্কার, মালিকদের বুঝিয়ে শহরের বিভিন্ন পাড়া-মহল্লার বাসাবাড়ির দেয়ার ভেঙ্গে সড়ক প্রশস্তকরণ, ফুলে ফুলে সু-শোভিত প্রবীণাঙ্গণ নির্মাণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, ক্লিন সিটি উদ্যোগ ইত্যাদি।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed