সংবাদ শিরোনাম :
সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে কমলগঞ্জে সংবাদ সম্মেলন কমলগঞ্জে এসএসসি-২৬ মণিপুরী কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান কমলগঞ্জে ১৫৪ মণ্ডপে দুর্গাপূজা শুরু, নিরাপত্তায় পুলিশের টহল জোরদার কমলগঞ্জে বেড়া কেটে রাস্তার তৈরীর অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন কমলগঞ্জে ১ হাজার ৮০ জন চা শ্রমিকের মাঝে ধনা বাউরির বস্ত্র বিতরণ কমলগঞ্জে টমেটো ক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ, কৃষকের ক্ষতি ৩ লাখ টাকা কমলগঞ্জে মিরতিংগা চা বাগানে দূর্গাপুজার বোনাস ও বকেয়ার দাবিতে ১,০১৭ শ্রমিকের অবস্থান ধর্মঘট মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখায় মৃত্যুর দাবি ২০ লক্ষ টাকা প্রদান চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য ভানুগাছ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী আফরোজ উদ্দিনের ইন্তেকাল

সন্ত্রাসী ছইফুল ইসলাম গ্রেফতার

  • প্রকাশিত : বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১
  • ৮৮৫ বার দেখা হয়েছে

বিশ্বনাথ সিলেট প্রতিনিধি।। সিলেটের বিশ্বনাথ পৌরসভায় সবজি ক্ষেত থেকে বাছুর তাড়িয়ে দেওয়ায় পরিবারের উপর হামলা করে এক মহিলার শ্লীলতাহানী করার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। পৌরসভার ১নং ওয়ার্ডের শিমুলতলা (নয়াবাড়ী) গ্রামের আব্দুস সালামের ছেলে ছইফুল ইসলামকে (৩২) প্রধান আসামী করে ৫জনের বিরুদ্ধে।

মঙ্গলবার (২৬শে জানুয়ারি) মামলাটি দায়ের করেন একই গ্রামের আবদুল আহাদের ছেলে ছাদিকুর রহমান সাজুল,  মামলা নং-২৫।

মামলার অন্য আসামীরা হলেন- কামরুল ইসলাম (৩৬), বদরুল ইসলাম (৩৪), তাদের পিতা আবদুস সালাম ডুমাই (৬০), বোন আসমা বেগম (২১)।

মামলার এজাহারে ছাদিকুর রহমান সাজুল উল্লেখ করেন, অভিযুক্তরা অত্যন্ত উগ্র, দাঙ্গাবাজ ও লাঠিয়াল প্রকৃতির লোক। তাদের সাথে মামলা ও বিভিন্ন বিষয়ে আমাদের পূর্ব বিরোধ চলে আসছে। গত ২৪শে জানুয়ারী রবিবার বিকেল ৩:৩০ মিনিটের সময় ছইফুল ইসলামের একটি বাছুর আমাদের সবজি ক্ষেতে ঢুকে ফসল নষ্ট করছিল। আমার পিতা বাছুরটিকে সেখান থেকে তাড়িয়ে দিলে ছইফুল তাকে গালাগাল করে। আমার ভাই হাবিবুর রহমান এর প্রতিবাদ করলে ছইফুল, কামরুল, বদরুল, আবদুস সালাম ও আসমা দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ঘরে প্রবেশ করে আমার মা, ভাইবোনদের উপর হামলা চালায়। এ সময় কামরুল আমার বোনের শ্লীলতাহানী করে। তাদের হামলায় আমার আমার মা, বোন ও ভাই হাবিবুর রহমান গুরুতর ভাবে আহত হন।

এদিকে, মামলা দায়েরের পরদিন বুধবার (২৭ জানুয়ারি) দুপুরে সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এ হাজির হয়ে ৫ আসামী জামিন আবেদন করেন। আদালতের বিচারক মাহবুবুর রহমান ৪জনের জামিন মঞ্জুর করে প্রধান আসামী ছইফুল ইসলামকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেন বাদী পক্ষের আইনজীবী শ্রী বিশ্বনাথ ঘোষ।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd