1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
জাল দলিল বানিয়ে নামজারির অভিযোগ, প্রাণনাশের শঙ্কায় জসিম উদ্দিন কমলগঞ্জে চৈত্রঘাট-আমরতল-দেওড়াচড়া সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি কমলগঞ্জে “ব্রাজিলকে হারিয়ে’ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কমলগঞ্জে এক একর জমির অভাবে ঝুলে আছে বর্জ্য শোধনাগার প্রকল্প শতাধিক নেতাকর্মী নিয়ে শ্রীমঙ্গলের সমাবেশে, মোসারফ শ্রীমঙ্গলে বৃষ্টির মধ্যে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান, ফ্যামিলি কার্ড বিতরণ প্রধানমন্ত্রী শ্রীমঙ্গল আগমন উপলক্ষে জনসভা সফল করতে কমলগঞ্জ প্রেসক্লাবে মতবিনিময় কমলগঞ্জে তাঁত বোর্ডের ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান কমলগঞ্জে মরহুম আবদুল মুমিন (আলাল মিয়া) স্মরণে দোয়া মাহফিল ও শিরনী বিতরণ কমলগঞ্জে ৬০ বছর পুরানো গ্রামীণ সড়ক কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি, গ্রামবাসীর প্রতিবাদ

কমলগঞ্জে শতাধিক রানার নিয়ে আল্ট্রা ট্রেইল ম্যারাথন অনুষ্টিত

  • প্রকাশিত : শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০২১
  • ১০৪৬ বার দেখা হয়েছে

এ. দেবনাথ স্টাফ রিপোর্টার।।

মৌলভীবাজার জেলার কমলগঞ্জের শমসেরনগরে অনুষ্ঠিত হয়েছে আল্ট্রা ট্রেইল ম্যারাথন। এতে অংশ গ্রহন করেন বাংলাদেশ ছাড়াও ভারত, আমেরিকা, নেপাল, শ্রীলঙ্কা, চেক রিপাবলিকান প্রজাতন্ত্রসহ ৭ দেশের ৩০ নারী-পুরুষ রানার সহ কয়েক শতাধিকের রানার অংশ নেন। শুক্রবার সকালে শমশেরনগর রানার্স কমিউনিটি “শমশেরনগর আল্ট্রা ট্রেইল ম্যারাথন” এর আয়োজন করে।

ম্যারাথনে অংশ নিতে বৃহস্পতিবার থেকেই শমসেরনগর ফুটবল মাঠে জড়ো হন দেশ-বিদেশের একঝাঁক দৌঁড়পাগল নারী-পুরুষ। কেউ মাঠে তাঁবু গেড়ে রাত্রিযাপন করেন। আবার কেউ কেউ আশপাশের হোটেলে, আত্মীয়স্বজনের বাড়িতে আগের দিন রাতেই এসে ওঠেন। কনকনে শীতে কুয়াশা মোড়ানো শুক্রবার ভোরে রানারদের পাশাপাশি উৎসাহী মানুষের ভীড়ে জমে ওঠে শমশেরনগর চা বাগান মাঠ।আয়োজকরা জানান, তিন পর্যায়ের দূরত্বে এই ম্যারাথন হয়েছে। এরমধ্যে ছিল ১০ কিলোমিটার, ২১ কিলোমিটার ও ৫০ কিলোমিটার। সকাল সোয়া ৬টায় ৫০ কিলোমিটারে অংশগ্রহণকারী দলটি মাঠ থেকে গন্তব্যের উদ্দেশে রওনা দেয়। পৌনে ৭টায় রওনা দেয় ২১ কিলোমিটারের দলটি এবং সোয়া ৭টায় রওনা দেয় ১০ কিলোমিটারের দলটি। ৫০ কিলোমিটারে অংশ নিয়েছেন ১৭৩ জন। ২১ কিলোমিটারে ২৬৫ জন এবং ১০ কিলোমিটারে ১৮৫ জন অংশ নিয়েছেন। মাঠ থেকে রওনা দিয়েই চা-বাগানের উঁচুনিচু পাহাড়ি পথে ছড়িয়ে পড়েন রানাররা। আয়োজকদের নির্দেশিত পথে যার যার দূরত্ব অনুযায়ী তারা ছুটে চলেছেন। পাহাড়ি আকাঁবাকা পথে রানারদের দৌড় আশপাশের চা-বাগানের মানুষসহ পথচারীরা আনন্দের সাথে উপভোগ করেন। বিকাল সাড়ে ৩টায় ম্যারথন প্রতিযোগীত শেষ হয়। পরে বিজয়ীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তোলে দেয়া হয়। শমশেরনগর আল্ট্রা ট্রেইল ম্যারাথনের ১০ কিলোমিটার ম্যারাথনে প্রথম হয়েছে সাবেহিন মারজান (নেপাল),২য় হয়েছেন মিজান আহমেদ এবং মেয়ে প্রথম হয়েছেন শিউলি শবনম, ২য় হয়েছেন মবি সূত্রধর। ২১ কিলোমিটার ম্যারাথনে প্রথম হয়েছেন ছেলেঃ আল- আমিন,২য় হয়েছেন যৌথ ব্বির ও কাশেম যৌথ এবং মেয়ে নাসরিন বেগম (প্রথম) ও ২য় হয়েছেন নাসরিন। ৫০ কিলোমিটার ম্যারাথনে প্রথম হয়েছেন পুরুষ মাহফুজ শাওন,২য় হয়েছেন শামসুজ্জামান আরাফাত এবং নারী পর্যায়ে প্রথম হয়েছেন রনি অ্যান্ডারসন (আমেরিকান) ও ২য় হয়েছেন সিফাত ফাহমিদা ইতি। ম্যারাথনের অন্যতম উদ্যোক্তা স্থানীয় শমশেরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুয়েল আহমদ বলেন, শমসেরনগর চা বাগান মাঠে আমরা ফুটবল খেলার বড় টুর্নামেন্ট করেছি। কিন্তু এত বড় ম্যারাথন এই প্রথম। এতে দেশ-বিদেশের প্রায় সাড়ে ৬শ রানার অংশ নিয়েছেন।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed