সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে এসএসসি-২৬ মণিপুরী কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান কমলগঞ্জে ১৫৪ মণ্ডপে দুর্গাপূজা শুরু, নিরাপত্তায় পুলিশের টহল জোরদার কমলগঞ্জে বেড়া কেটে রাস্তার তৈরীর অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন কমলগঞ্জে ১ হাজার ৮০ জন চা শ্রমিকের মাঝে ধনা বাউরির বস্ত্র বিতরণ কমলগঞ্জে টমেটো ক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ, কৃষকের ক্ষতি ৩ লাখ টাকা কমলগঞ্জে মিরতিংগা চা বাগানে দূর্গাপুজার বোনাস ও বকেয়ার দাবিতে ১,০১৭ শ্রমিকের অবস্থান ধর্মঘট মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখায় মৃত্যুর দাবি ২০ লক্ষ টাকা প্রদান চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য ভানুগাছ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী আফরোজ উদ্দিনের ইন্তেকাল কমলগঞ্জে আদালতের নিষেধাজ্ঞার জমিতে ধান কাটাকে কেন্দ্র করে হামলার অভিযোগ

কমলগঞ্জে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

  • প্রকাশিত : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১
  • ৮৭৯ বার দেখা হয়েছে

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি।। মৌলভীবাজারের কমলগঞ্জে খরিপ-১ মৌসুমে আউশ ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছ।

আজ (১৯শে এপ্রিল) সোমবার দুপুর বেলায়  কমলগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মোবাইল ফোন কলের মাধ্যমে বীজ ও সার বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক চীপ হুইপ ও অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশেকুল হকের সভাপতিত্বে ও বিশ্বজিৎ রায়ের পরিচালনায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মোঃ রফিকুর রহমান।

কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন জানান যে,২০২০-২১ইং অর্থ বছরে খরিপ-১/২০২১-২২ইং মৌসুমে আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ১হাজার ৭শত কৃষকদের জনপ্রতি ৫ কেজি আউশ ধান বীজ, ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হবে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd