সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

কমলগঞ্জে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ

  • প্রকাশিত : সোমবার, ৩ মে, ২০২১
  • ৭২২ বার দেখা হয়েছে

মোঃ মহিউদ্দিন খান কমলগঞ্জ মৌলভীবাজার প্রতিনিধি।।
মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভায় কোভিড১৯ ক্ষতিগ্রস্ত অসহায় কর্মহীন দিনমজুর, শ্রমজীবী ও প্রতিবন্ধীসহ নিম্ন আয়ের শতাধিক পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহার স্বরূপ এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

আজ (৩ মে) সোমবার দুপুরে কমলগঞ্জ পৌরসভার আয়োজনে পৌরসভা মিলনায়তনে নিরাপদ দূরত্ব বজায় রেখে শর্তাধিক পরিবারের মধ্যে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমেদের সভাপতিত্বে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি।

মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী মুহাম্মদ বেলাল চৌধুরী, পৌর কাউন্সিলর মোঃ বখতিয়ার খাঁন, দেওয়ান আব্দুর রহিম মুহিন, সৈয়দ জামাল হোসেন, মোঃ ছাদ আলী, গোলাম মুগ্নি মুহিত, মোঃ আহাদুর রহমান বুলু, মহিলা কাউন্সিলর মোছাঃ মুসলিমা বেগম, মোছাঃ আয়েশা সিদ্দিকা, শিউলি আক্তার শাপলা প্রমুখ।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd