সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে দোকান চুরি পরের রাত বাড়িতে হামলা কমলগঞ্জে কিশোরীর ধর্মান্তর করে বিয়ে, ইউপি সদস্য সমাধানের আশ্বাস কমলগঞ্জে বিধবা নারীর ধানে কীটনাশক প্রয়োগের অভিযোগ কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর তথ্য ও গ্রাহক হেনস্তার অভিযোগ কমলগঞ্জে হামলায় আহত জহুর আলী, ৫০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ কমলগঞ্জে বাবার দুই সংসারে সম্পত্তি নিয়ে বিরোধ, থানায় উভয় পক্ষের অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে কমলগঞ্জে সংবাদ সম্মেলন কমলগঞ্জে এসএসসি-২৬ মণিপুরী কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান কমলগঞ্জে ১৫৪ মণ্ডপে দুর্গাপূজা শুরু, নিরাপত্তায় পুলিশের টহল জোরদার কমলগঞ্জে বেড়া কেটে রাস্তার তৈরীর অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন

পরিমনি এত রাতে বোট ক্লাবে না গেলেও পারতেন মিশা সওদাগর

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১
  • ১২৭১ বার দেখা হয়েছে

ডেস্ক নিউজ।। বাংলাদেশ চলচ্চিত্রের অন্যতম নায়িকা পরীমনি এত রাতে বোট ক্লাবে না গেলেও পারতেন বলে মন্তব্য করলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি (অভিনেতা) মিশা সওদাগর।
আজ মঙ্গলবার দুপুরে ডিবি অফিসের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন যে, আমি নিরপেক্ষভাবে বলতে চাই  পরী যে লেভেলের নায়িকা ছবির কথা নিয়ে কোনো মিটিং করতে হলেও প্রডিউসারকে তার কাছে যেতে হবে। সাইনিংয়ের জন্য হলে পরীমনির বাসায় গিয়ে সাইন করাতে হবে। পরী তাদের কাছে যাওয়া মোটেই উচিত হয়নি।

শ্রীমঙ্গলে ভারতীয় নারীকে আটক করেছে বিজিবি

যে, ক্লাবে সে গিয়েছিল তার ফুটেজ থাকার কথা। এতো বড় একটা ক্লাব সেখানে অবশ্যই সিসিটিভি ক্যামেরা আছে। আইনশৃঙ্খলা বাহিনীর শুধু তাদের কথা শুনলেই হবে না পরীমনির ও কথা শুনতে হবে।
গত ৯ জুন মধ্যরাতে সাভারে অবস্থিত ঢাকা বোট ক্লাবে চিত্রনায়িকা পরীমনিকে মারধর ও ধর্ষণচেষ্টা করা হয় বলে তিনি অভিযোগ করেন। ঘটনার চারদিন পর রোববার রাত ৮টার দিকে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে এবং রাত ১১টার দিকে সংবাদ সম্মেলন করে এই ঘটনা প্রকাশ করেন নায়িকা পরি।

ধর্ষণচেষ্টা ও হত্যার চেষ্টার অভিযোগ এনে চিত্রনায়িকা পরীমনি সোমবার সকালে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদসহ ছয়জনের বিরুদ্ধে সাভার থানায় মামলা করেন।

এরপরে প্রধান আসামী নাসির উদ্দিন মাহমুদ সহ মোট পাঁচ জনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে মাদক ও ইয়াবা জব্দ করা হয়।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd