1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ জাল দলিল বানিয়ে নামজারির অভিযোগ, প্রাণনাশের শঙ্কায় জসিম উদ্দিন কমলগঞ্জে চৈত্রঘাট-আমরতল-দেওড়াচড়া সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি

কমলগঞ্জে চাবাগানে যুবকের মরদেহ উদ্ধার

  • প্রকাশিত : শুক্রবার, ২৫ জুন, ২০২১
  • ৯৪০ বার দেখা হয়েছে

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি।। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা সামাজিক কবরস্থানের আম গাছের গোড়া থেকে ফাঁস লাগানো বসা অবস্থায় অর্জুন মহালী (২৮) নামে এক চা শ্রমিক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আত্মহত্যা নাকি হত্যা এনিয়ে এলাকায় উঠেছে গুঞ্জন।

গাছে ঝুলছে প্রেমিকের লাশ পাশে পাশে কাদঁছে প্রেমিকা

আজ শুক্রবার (২৫শে জুন) দুপুরে সরজমিনে গিয়ে দেখা যায়, পাত্রখোলা চা বাগানের সামাজিক কবরস্থানে একটি আম গাছের ডালে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করা যুবক গাছের গোড়ায় বসা অবস্থায় রয়েছেন। কমলগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতকের লাশ উদ্ধার

পায়ে রক্তের ছাপ ও  হাতের একটি আঙুলে আঘাতের চিহ্ন রয়েছে।অর্জুন মহালী পাত্রখোলা চা বাগান এলাকার মসজিদ লাইনের চা শ্রমিক গোপাল মহালীর ছেলে। এ ব্যপারে নিহত অর্জুনের ভাইয়ের বউ স্বপ্না মহালী ও কাকাতো ভাই জাফর উল্যা মহালী বলেন, গত (২৪শে জুন) বৃহস্পতিবার সন্ধ্যার আগে বাড়ি থেকে বেড়িয়ে গিয়ে আর বাড়ি ফিরেনি অর্জুন। আজ শুক্রবার দুপুরে খবর পাই অর্জুন কবরস্থানের একটি গাছের সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

দেওড়াছড়া চা বাগানে নারীর গলিত লাশ উদ্ধার সে কখনও কবরস্থানের দিকে যায় না, তাহলে কিভাবে এটা ঘটলো আমরা বুঝতেছিনা। বিকাল সাড়ে ৩ টায় কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসানের নেতৃত্বে ওসি (তদন্ত) সোহেল রানা, এসআই সিরাজুল ইসলাম, আমিনুল ইসলামসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন কালে লাশ উদ্ধার করা হয়।

শ্রীমঙ্গলে নিখোঁজ স্বাক্ষরের লাশ পাওয়া গেলো

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মৌলভীবাজারে প্রেরণ করা হবে। ময়নাতদন্ত রিপোর্ট আসলে বুঝা যাবে এটা হত্যা নাকি আত্মহত্যা।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed