1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ জাল দলিল বানিয়ে নামজারির অভিযোগ, প্রাণনাশের শঙ্কায় জসিম উদ্দিন কমলগঞ্জে চৈত্রঘাট-আমরতল-দেওড়াচড়া সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি

ভ্যাক্সিন নেয়ার পর জ্বর কারো আসছে কারো আসছে না

  • প্রকাশিত : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ৫৪০ বার দেখা হয়েছে

মোঃমহিউদ্দীন খাঁন, কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধি।।
ইতিমধ্যে দেশে প্রায় ২৫ কোটি মানুষ কোভিড১৯ এর ভ্যাকসিন (Covid Vaccine) নিয়ে ফেলেছেন। আর ভ্যাকসিন নেওয়ার পরেই অনেকের নানা ধরনের উপসর্গ (Side effect) দেখা যাচ্ছে।

বিশেষ করে জ্বর (Fever), গা হাত পা ব্যথা, ঘাড়ে ব্যথা, চোখের পিছনে ব্যথার মতো উপসর্গ বহু মানুষের হচ্ছে। উপসর্গ থাকছে প্রায় দুই থেকে চারদিন। অন্যদিকে কিছু কিছু ব্যক্তি জানাচ্ছেন, তাঁদের শরীরে কোনওরকম উপসর্গই হচ্ছে না! কেন এমন হচ্ছে?অধ্যাপক ডাঃ জ্যোতির্ময় পাল জানাচ্ছেন, ভ্যাকসিন কিন্তু সংক্রমণকে নকল করে। ফলে ভ্যাকসিন শরীরে সাধারণ সংক্রমণের মতোই উপসর্গ তৈরি করে। তবে মূল রোগটি হয় না। অর্থাৎ ভ্যাকসিন শরীরে ঢোকার পর শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা সক্রিয় হয়ে ওঠে। ফলে শরীরে ইন্টারলিউকিনস, কেমোকাইনস, লিম্ফোকাইনস-এর মতো  ইমিউনো মিডিয়েটার বেরতে শুরু করে।

স্বপরিবারে করোনায় আক্রান্ত মীর নাহিদ আহসান

এই ধরনের ইমিউনো মিডিয়েটার মূলত জীবাণুর প্রতি প্রতিক্রিয়া প্রকাশ করে। আবার নানা ধরনের রোগপ্রতিরোধী ক্ষমতার জন্য দায়ী কোষকে জীবাণুর সম্পর্কে খবরও পৌঁছে দেয়। ইমিউনো মিডিয়েটারের প্রভাবেই আসে জ্বরের মতো উপসর্গ। এখন কারও কারও ক্ষেত্রে এই ধরনের ইমিউনো মিডিয়েটার কম বেরয়, কারও বেশি বেরয়। আবার কারও ক্ষেত্রে বেরয়ই না। সেক্ষেত্রে জ্বরও আসে না। এই কারণেই কিছু কিছু বয়স্ক মানুষ, যাঁদের রোগপ্রতিরোধ ক্ষমতা খানিকটা কমজোরি হয়ে পড়েছে, তাঁদের ক্ষেত্রে ইমিউনো মিডিয়েটারও সামান্য মাত্রায় বেরয়।

ঘুমন্ত স্ত্রীকে পুড়িয়ে দিলো স্বামী

ফলে উপসর্গও তেমন হতে দেখা যায় না। অন্যদিকে কমবয়সিদের রোগপ্রতিরোধী ক্ষমতা বেশি থাকায় ইমিউনো মিডিয়েটার বেরয় অনেকটা মাত্রায়। শরীরে প্রতিক্রিয়া বা উপসর্গও বেশি হতে দেখা যায়। তবে উপসর্গ থাকুক আর না থাকুক, শরীরে ভ্যাকসিন ঢুকলে তা রোগপ্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। তাই ভ্যাকসিন নিতেই হবে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed