সংবাদ শিরোনাম :
চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের এসপি জাহাঙ্গীর আলম রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার কমলগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার কমলগঞ্জে আপত্তিকর অবস্থায় নারীসহ ৫ জন আটক,মোটরসাইকেল ও সিএনজি জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলন চলছে, ঝুঁকিতে সড়ক ও সেতু কমলগঞ্জে গাছ চুরির মামলায় নির্দোষ দাবি ও পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ ব্যবসায়ি রশিদ কমলগঞ্জে প্রবাসীর বসত ঘরের দরজা-জানালা ও মোটরসহ ৩ লাখ টাকার মালামাল লুট অপ্রাপ্তবয়স্ক মেয়েকে জিম্মি করে ধর্মান্তর ও ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কমলগঞ্জে নিহত জাহাঙ্গীরের পরিবারের পাশে জামায়াত শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রচার করায়, সাংবাদিকসহ পাঁচজনের উপর মামলা কমলগঞ্জে জমি বিক্রয় সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় নিহত ১, আটক ১

মৌলভীবাজার ১৪২ জন নতুন করে করোনা আক্রান্ত মৃত্যু-৩ 

  • প্রকাশিত : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ৫৫২ বার দেখা হয়েছে

মৌলভীবাজার প্রতিনিধিঃ

মৌলভীবাজার জেলায় একদিনে ১৪২ জনের শরীরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এদিকে জেলার তিন উপজেলায় করোনায় ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনাক্তের হার ৫৩ শতাংশ।

রোববার (১১ জুলাই) সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন করোনা আক্রান্তের এ তথ্য জানা গেছে।

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মৌলভীবাজারের ২৬৭ জনের নমুনা পরীক্ষা করে ১৪২ জনের করোনা শনাক্ত হয়েছে।

নতুন শনাক্ত ১৪২ জনের মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের ৬৫ জন, শ্রীমঙ্গলে ১৫ জন, রাজনগরে ১০ জন, কমলগঞ্জে ১০ জন, কুলাউড়ায় ১২ জন, বড়লেখায় ২০ জন, জুড়ীতে ১০ জন রয়েছেন। এ নিয়ে জেলায় ৩ হাজার ৬৬১ জনকে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।

এদিকে সুস্থ হওয়া ২৭ জনের মধ্যে ১৭ জন শ্রীমঙ্গল, ৭ জন রাজনগরের ও কমলগঞ্জের ৩ জন রয়েছেন। এতে জেলায় সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৮০৮ জনে।
জেলায় বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ৭৮৮ জন। যার মধ্যে হাসপাতালে ৩০ জন এবং বাড়িতে ৭৫৮ জন চিকিৎসাধীন রয়েছেন।

এছাড়া জেলায় সরকারি হিসেবে এখন পর্যন্ত ৪০ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। যাদের মধ্যে রাজনগর ৪ জন, কুলাউড়া ২ জন, বড়লেখায় ২ জন, কমলগঞ্জে ২ জন, শ্রীমঙ্গলে ৬ জন, জুড়ী ৩ এবং সদর হাসপাতালের ২১ জন রয়েছেন।

এদিকে রাজনগর উপজেলায় পূর্ব মশরিয়া গ্রামে কয়ছর মিয়া (৫০), বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর শিমুলিয়া গ্রামের হাজী ফখর উদ্দিন (৭০)ও কমলগঞ্জ উপজেলার পতনউষা ইউনিয়নের মহেশপুর গ্রামের আল্পনা বেগম (৪৫) করোনা আক্রান্তে মৃত্যু হয়।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd