সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

মৌলভীবাজারের কমলগঞ্জে ডাকাত সর্দার সেলিম গ্রেপ্তার

  • প্রকাশিত : শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৯১ বার দেখা হয়েছে

আমিনুল ইসলাম (হিমেল)
কমলগঞ্জ,মৌলভীবাজার প্রতিনিধি।।

ভারত থেকে আসা শিশু ও নারী সহ একুশ রোহিঙ্গাকে মৌলভীবাজারে আটক

ডাকাতি ও অস্ত্র আইনের ওয়ারেন্টসহ ৪ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মৌলভীবাজারের কমলগঞ্জের ডাকাত সর্দার সেলিম ওরফে পিচ্চি সেলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় কমলগঞ্জ উপজেলার আদমপুর বাজার থেকে গোপন সংবাদের বৃত্তিত্বে তাকে গ্রেপ্তার করে।

কমলগঞ্জ থানা সূত্রে জানা যায় যে, ৪টি ডাকাতি মামলার আসামী ও নতুন করে একটি ডাকাতির প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে সেলিম মিয়া ওরফে পিচ্চি সেলিমকে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্য ইয়ারদৌস হাসানের নির্দেশনায় এএসআই হামিদুর রহমান ও এএসআই আনিসুর রহমান ও এএসআই সবুজের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে আদমপুর বাজার থেকে ডাকাত সেলিমকে গ্রেপ্তার করে পুলিশ। সে ইসলামপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের ইসমাইল মিয়ার ছেলে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ডাকাত আন্তঃজেলা ডাকাত দলের সর্দার। তার বিরুদ্ধে ৪টি মামলার ওয়ারেন্ট দেখিয়ে শুক্রবার সকালে মৌলভীবাজার আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd