সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রচার করায়, সাংবাদিকসহ পাঁচজনের উপর মামলা কমলগঞ্জে জমি বিক্রয় সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় নিহত ১, আটক ১ কমলগঞ্জে গাছের সুরক্ষায় জামাল হোসেন এর উদ্যোগ কমলগঞ্জে দোকান চুরি পরের রাত বাড়িতে হামলা কমলগঞ্জে কিশোরীর ধর্মান্তর করে বিয়ে, ইউপি সদস্য সমাধানের আশ্বাস কমলগঞ্জে বিধবা নারীর ধানে কীটনাশক প্রয়োগের অভিযোগ কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর তথ্য ও গ্রাহক হেনস্তার অভিযোগ কমলগঞ্জে হামলায় আহত জহুর আলী, ৫০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ কমলগঞ্জে বাবার দুই সংসারে সম্পত্তি নিয়ে বিরোধ, থানায় উভয় পক্ষের অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে কমলগঞ্জে সংবাদ সম্মেলন

শ্রীমঙ্গলে শিক্ষার্থীদের পাশে বিপুল সিংহ

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৫৪ বার দেখা হয়েছে

শাহাদাত হোসেন অপু, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি।।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় সারা দেশের মত খোলা হয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আর এই সকল প্রতিষ্ঠানে অধ্যয়নরত কোমলমতি শিক্ষার্থীদের বরণ করে নিতেই অভিনব কায়দায় কলম, খাতা, মাস্ক ও স্যানেটাইজার দিয়ে তাদের বরণ করলেন আশিদ্রোন ইউপি ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ৪নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী বিপুল সিংহ।

এদিকে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের মাঝেও আনন্দের কমতি ছিলো না।

গত ২দিনে স্কুলের আঙ্গিনায় ছিলো শিক্ষার্থীদের ও শিক্ষক এবং অভিভাবকদের উপস্থিতিতে আনন্দেমুখরিত।

শিক্ষার্থীদের সাথে আনন্দের সামিল হতে এগিয়ে আসে  নিজ উদ্যোগে শুনগৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মনিপুরী পাড়া সরকারী বস্তি স্কুল ও রামনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় এই ৩টি বিদ্যালয়ের প্রায় ৬শত শিক্ষার্থীদের পাঠদানে উৎসাহ যোগাতে প্রত্যেককে কলম,খাতা , মাস্ক ও স্যানেটাইজার দিয়েছেন। আর এমন ধরণের উদ্যোগকে প্রত্যেকটি বিদ্যালযয়ের শিক্ষক, শিক্ষকা সাধুবাদ জানান এবং সমাজের সচেতন নাগরিকদের এগিয়ে আসতে আহ্বান জানান।

আর এ বিষয়ে বিপুল সিংহ আমাদের বলেন, আমি আমার সাধ্যমত যতটুকু পড়েছি ততটুকু নিয়েই এসব কোমলমতি শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।

আমাদের সমাজের বিত্তবান যারা আছেন তারা যদি এভাবে এই সমস্ত কোমলমতি শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়ান তাহলে দেশের প্রতিটি স্কুল হবে নিরাপদ এবং জনসচেতনতা বান্ধব।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd