সংবাদ শিরোনাম :
সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে কমলগঞ্জে সংবাদ সম্মেলন কমলগঞ্জে এসএসসি-২৬ মণিপুরী কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান কমলগঞ্জে ১৫৪ মণ্ডপে দুর্গাপূজা শুরু, নিরাপত্তায় পুলিশের টহল জোরদার কমলগঞ্জে বেড়া কেটে রাস্তার তৈরীর অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন কমলগঞ্জে ১ হাজার ৮০ জন চা শ্রমিকের মাঝে ধনা বাউরির বস্ত্র বিতরণ কমলগঞ্জে টমেটো ক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ, কৃষকের ক্ষতি ৩ লাখ টাকা কমলগঞ্জে মিরতিংগা চা বাগানে দূর্গাপুজার বোনাস ও বকেয়ার দাবিতে ১,০১৭ শ্রমিকের অবস্থান ধর্মঘট মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখায় মৃত্যুর দাবি ২০ লক্ষ টাকা প্রদান চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য ভানুগাছ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী আফরোজ উদ্দিনের ইন্তেকাল

ভাইয়ের আঘাতে ভাই খুন

  • প্রকাশিত : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৯০৫ বার দেখা হয়েছে

মৌলভীবাজার প্রতিনিধি।।

মৌলভীবাজারের সদর উপজেলাধীন খলিলপুর ইউপির পারিবারিক কলহের জের ধরে ছোট ভাই এমদাদুল হকের হাতে বড় ভাই সৌদ্দি প্রবাসী জিয়াউর রহমান খুন হয়েছেন।

আজ শনিবার (২৫শে সেপ্টেম্বর) সকাল ৯ ঘটিকার দিকে আইনপুরে এ ঘটনাটি ঘটে।

এ ব্যাপারে পুলিশ ও স্থানীয়রা জানান যে, বহুদিন যাবত জায়গাজমি সংক্রান্ত বিষয়াদি নিয়ে তাদের পরিবারে নিজেদের মধ্যে পারিবারিক বিরোধ চলে আসছিল। সকালে জিয়াউর ঘরের পাশেরে একটি অংশে বীজবপনের জন্য মাটি খুড়তে গেলে জায়গা নিয়ে তার ভাই মোঃ তাইদুল মিয়ার (৩২) সাথে বাকবিতণ্ডা হয়। কিছুক্ষণ বাকবিতণ্ডা হওয়ার পরে তাইদুল চলে যায়। একপর্যায়ে অপর আরেক ছোট ভাই এমদাদুল হক (২৬) ঘুম থেকে উঠে কিছু না বলে একটি কাঠের টুকরো দিয়ে বড় ভাই জিয়াউর রহমানের মাথায় আঘাত করলে সে সাথে সাথে মাটিতে পড়ে যায়।

তাৎক্ষনিক পরিবারের অন্যান্য লোকজন তাকে মৌলভীবাজার সদর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইয়াছিনুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন যে, মৃতদেহ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে

এ ঘটনায় কাউকে এখন পর্যন্ত আটক করা যায়নি।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd