সংবাদ শিরোনাম :
সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে কমলগঞ্জে সংবাদ সম্মেলন কমলগঞ্জে এসএসসি-২৬ মণিপুরী কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান কমলগঞ্জে ১৫৪ মণ্ডপে দুর্গাপূজা শুরু, নিরাপত্তায় পুলিশের টহল জোরদার কমলগঞ্জে বেড়া কেটে রাস্তার তৈরীর অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন কমলগঞ্জে ১ হাজার ৮০ জন চা শ্রমিকের মাঝে ধনা বাউরির বস্ত্র বিতরণ কমলগঞ্জে টমেটো ক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ, কৃষকের ক্ষতি ৩ লাখ টাকা কমলগঞ্জে মিরতিংগা চা বাগানে দূর্গাপুজার বোনাস ও বকেয়ার দাবিতে ১,০১৭ শ্রমিকের অবস্থান ধর্মঘট মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখায় মৃত্যুর দাবি ২০ লক্ষ টাকা প্রদান চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য ভানুগাছ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী আফরোজ উদ্দিনের ইন্তেকাল

আদালত অবমাননার শুনানি আগামীকাল জানেন না নিপুণের আইনজীবী

  • প্রকাশিত : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ৭৮৮ বার দেখা হয়েছে

কমলগঞ্জে শিশুর গলাকাটা লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক।।

আদালতের স্থিতাবস্থা জারির পরেও নিপুন আক্তার চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের চেয়ারে বসায় তার বিরুদ্ধে একটি আবেদনের শুনানি আগামীকাল রোববার (১৩ই মার্চ)। কিন্তু এ বিষয়ে কিছুই জানেন না বলে জানালেন নিপুণের আইনজীবী ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান।

চিত্রনায়িকা নিপুণ আক্তারের বিরুদ্ধে আদালত অবমাননার শুনানি আগামীকাল রোববার হবে কী না—এমন প্রশ্নের জবাবে শনিবার (১২ই মার্চ) তিনি বলেন যে, এ বিষয়ে আমি কিছু জানি না।

শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী অভিনেতা জায়েদ খান নিপুণের আক্তারের বিরুদ্ধে আদালত আবমাননার অভিযোগ করেন।

এর আগে চেম্বার আদালত এ আবেদনটি শুনানির জন্য ১৩ই মার্চ (রোববার) দিন ধাষ্য করেন।

এবিষয়টি জানিয়েছিলেন জায়েদ খানের আইনজীবী নাহিদ সুলতানা যূথী।

গত ৭ই ফেব্রুয়ারী অভিনেতা জায়েদ খানের সাধারণ সম্পাদক পদের প্রার্থিতা বাতিল করে চলচ্চিত্র শিল্পী সমিতির আপিল বোর্ড।

নির্বাচনের আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট। এক সপ্তাহের জন্য স্থগিতাদেশ দেওয়া হয়। পাশাপাশি জায়েদের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। এক সপ্তাহের মধ্যে রিটের বিবাদীসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়।

এ আদেশের বিরুদ্ধে গত ৯ই ফেব্রুয়ারী লিভ টু আপিল করেন অভিনেত্রী নিপুণ আক্তার। শুনানি শেষে চেম্বার বিচারপতি ওবায়দুল হাসান চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের পদের ও‍পর স্থিতাবস্থা জারি করেন এবং শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন।
গত১৪ই ফেব্রুয়ারী প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ চেম্বার আদালতের আদেশ বহাল রাখেন এবং হাইকোর্টের জারি রুল নিষ্পত্তি করতে আদেশ দেন।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd