সংবাদ শিরোনাম :
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে কমলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল মৌলভীবাজারের লকডাউনের প্রভাব নেই, স্বাভাবিক জনজীবন কমলগঞ্জে ইকরাউল কোরআন ফাউন্ডেশনের কুইজ প্রতিযোগিতা কমলগঞ্জে হত্যা মামলা আপস না করায় গাড়িতে আগুন দিয়ে ফাঁসানোর অভিযোগ চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের এসপি জাহাঙ্গীর আলম রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার কমলগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার কমলগঞ্জে আপত্তিকর অবস্থায় নারীসহ ৫ জন আটক,মোটরসাইকেল ও সিএনজি জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলন চলছে, ঝুঁকিতে সড়ক ও সেতু কমলগঞ্জে গাছ চুরির মামলায় নির্দোষ দাবি ও পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ ব্যবসায়ি রশিদ কমলগঞ্জে প্রবাসীর বসত ঘরের দরজা-জানালা ও মোটরসহ ৩ লাখ টাকার মালামাল লুট

প্রধানসমন্ত্রীর পদ রক্ষার জন্য ইমরান খানের একটাই সুযোগ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
  • ৭০৮ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক।।

জাতীয় পরিষদ ভেঙ্গে দিলেন পাক-প্রেসিডেন্ট

পাকিস্তানের প্রধানন্ত্ররী সাবেক বিশ্বজয়ী ক্রিকেটার ইমরান খানের সামনে তার প্রধানমন্ত্রিত্ব টিকিয়ে রাখতে মাত্র একটি পথই খোলা রয়েছে।   আর সেটি হলো  অনাস্থা ভোটে জয় লাভ করা। 

বৃহস্পতিবার (৭ই এপ্রিল ) পাকিস্তানের সুপ্রিম কোর্ট ডেপুটি স্পিকার কাসেম সুরির সিদ্ধান্তকে অবৈধ ও বাতিল ঘোষণা করে আগামী শনিবার (৯ এপ্রিল)  ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট আয়োজনের নির্দেশ দিয়েছেন।

এদিন যদি ইমরান খান অনাস্থা ভোটে জেতেন তাহলে তার প্রধানমন্ত্রীর পদ থাকবে। নয়ত তাকে ছাড়তে হবে প্রধানমন্ত্রীর দায়িত্ব।

এর আগে, গত ৩রা এপ্রিল দেশটির জাতীয় পরিষদে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে ভোট হওয়ার কথা ছিল। কিন্তু ওইদিন সেই প্রস্তাবটি বাতিল করে দেন পাকিস্তারনের ডেপুটি স্পিকার কাসেম সুরি। 

এ বিষয়ে পাকিস্তানের সুপ্রিম কোর্ট জানিয়েছে যে, প্রধানমন্ত্রীর ইমরান খানের বিরুদ্ধে যে অনাস্থা প্রস্তাব করা হয়েছে। সেই প্রস্তাবের ওপর অবশ্যই ভোট হতে হবে। 

এ ভোটে যদি ইমরান খান হেরে যান তাহলে জাতীয় পরিষদ নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন। আর যদি ইমরান খান অনাস্থা ভোটে জেতেন তাহলে তিনিই আগের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন ও দেশটির সরকারও আগের মতো তাদের কার্যক্রম চালাবে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd