সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে গাছের সুরক্ষায় জামাল হোসেন এর উদ্যোগ কমলগঞ্জে দোকান চুরি পরের রাত বাড়িতে হামলা কমলগঞ্জে কিশোরীর ধর্মান্তর করে বিয়ে, ইউপি সদস্য সমাধানের আশ্বাস কমলগঞ্জে বিধবা নারীর ধানে কীটনাশক প্রয়োগের অভিযোগ কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর তথ্য ও গ্রাহক হেনস্তার অভিযোগ কমলগঞ্জে হামলায় আহত জহুর আলী, ৫০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ কমলগঞ্জে বাবার দুই সংসারে সম্পত্তি নিয়ে বিরোধ, থানায় উভয় পক্ষের অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে কমলগঞ্জে সংবাদ সম্মেলন কমলগঞ্জে এসএসসি-২৬ মণিপুরী কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান কমলগঞ্জে ১৫৪ মণ্ডপে দুর্গাপূজা শুরু, নিরাপত্তায় পুলিশের টহল জোরদার

শ্রীমঙ্গলে বিশেষ অভিযানে গাঁজাসহ আটক১

  • প্রকাশিত : বুধবার, ১৩ এপ্রিল, ২০২২
  • ৬৮৪ বার দেখা হয়েছে

নওগাঁতে হিজাব পড়ায় ছাত্রীদেরকে পিটালেন শিক্ষিকা

শাহাদাত হোসেন অপু (শ্রীমঙ্গল,মৌলভীবাজার) প্রতিনিধি।।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় আজ
বুধবার (১৩ই এপ্রিল ২০২২)  শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)  হুমায়ূন কবিরের নেতৃত্বে এসআই মোহাম্মদ আনুয়ারুল ইসলাম পাঠান, এএসআই ইলিয়াস উদ্দিন সোহেল ও এএসআই মোক্তার হোসেন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার ৭নং রাজঘাট ইউনিয়নের ফুসকুড়ি চা বাগান এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৮ কেজি ৮২০ গ্রাম গাঁজাসহ সুরঞ্জন বিশ্বাস (৫০) নামের এক মাদক কারবারিকে  গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত সুরঞ্জন বিশ্বাস শ্রীমঙ্গল থানার মতিগঞ্জ (ডিগাপাড়া) এলাকার বিক্রম বিশ্বাসের ছেলে। সে এর আগেও বেশ কয়েকবার মাদকসহ গ্রেফতার হয়েছিল।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ  শামীম অর রশিদ তালুকদার বলেন শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে প্রায় ৮ কেজি ৮২০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd