সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার কমলগঞ্জে আপত্তিকর অবস্থায় নারীসহ ৫ জন আটক,মোটরসাইকেল ও সিএনজি জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলন চলছে, ঝুঁকিতে সড়ক ও সেতু কমলগঞ্জে গাছ চুরির মামলায় নির্দোষ দাবি ও পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ ব্যবসায়ি রশিদ কমলগঞ্জে প্রবাসীর বসত ঘরের দরজা-জানালা ও মোটরসহ ৩ লাখ টাকার মালামাল লুট অপ্রাপ্তবয়স্ক মেয়েকে জিম্মি করে ধর্মান্তর ও ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কমলগঞ্জে নিহত জাহাঙ্গীরের পরিবারের পাশে জামায়াত শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রচার করায়, সাংবাদিকসহ পাঁচজনের উপর মামলা কমলগঞ্জে জমি বিক্রয় সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় নিহত ১, আটক ১ কমলগঞ্জে গাছের সুরক্ষায় জামাল হোসেন এর উদ্যোগ

সাবেক অর্থমন্ত্রীর মৃত্যুতে শোকপ্রকাশ করলে উপাধ্যক্ষ ড.মোঃ আব্দুস শহীদ এমপি

  • প্রকাশিত : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২
  • ৮২৮ বার দেখা হয়েছে

অনলান ডেস্ক নিউজ।।

কমলগঞ্জে বন্য শুকরের হামলায় চা শ্রমিকের মৃত্যু, আহত ১

বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৮৮ বছর।

(২৯শে এপ্রিল) শুক্রবার  দিবাগত রাত ১২:৫০ মিনিটের সময় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

তাহার ছোট ভাই পররাষ্ট্র মন্ত্রী ড. মোমেনের দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।

জানাযায় য়ে, আজ (৩০শে এপ্রিল) শনিবার সকাল  ১০:৩০মিনিটের সময় গুলশান আজাদ মসজিদে প্রথম জানাজা, সকাল ১১:৩০ মিনিটর সময় সংসদ প্লাজায় দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। দুপুর ২টায় তাঁর মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনারে নেওয়া হবে এবং পরে দাফনের জন্য মরদেহ সিলেটে নেওয়া হবে।

দীর্ঘ দিন ধরেই তিনি বিভিন্ন ধরনের শারীরিক ও বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন। অর্থমন্ত্রী হিসেবে জাতীয় সংসদে সর্বোচ্চ ১২টি বাজেট উত্থাপন করেছেন বর্ণাঢ্য ক্যারিয়ারের অধিকারী সাবেক আমলা আবদুল মুহিত।

গত বছরে করোনায় আক্রান্ত হন আবুল মাল আব্দুল মুহিত। ওই বছরের ২৯শে জুলাই তাকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ভর্তি করা হয়। পরে তিনি করোনামুক্ত হয়ে বাসায় ফেরেন। এরপর থেকেই তিনি শারীরিকভাবে অনেকটা দুর্বল হয়ে পড়েন।

১৯৫৫ ইং সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে মাস্টার্স করার পর অক্সফোর্ড ও হার্ভার্ডে উচ্চশিক্ষা নেন মুহিত। ১৯৫৬ইং সালে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দেওয়ার পর তখনকার পাকিস্তান এবং পরে স্বাধীন বাংলাদেশে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তিনি দায়িত্ব পালন করেন।

আবুল মাল আব্দুল মুহিত একজন খ্যাতনামা অর্থনীতিবিদ, রাজনীতিবিদ, লেখক ও ভাষাসৈনিক ছিলেন। তিনি ২০০৯ইং সাল থেকে ২০১৮ইং সাল পর্যন্ত বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তাহার মৃত্যুতে আওয়ামী লীগের সাবেক মৌলভীবাজার জেলা জেলা সভাপতি ও সাবেক চিফ হুইপ অনুমতি হিসাব কমিটির সভাপতি বীর মুক্তিযুদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ

এমপি আজ এক শোক বার্তায় বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd