1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
শতাধিক নেতাকর্মী নিয়ে শ্রীমঙ্গলের সমাবেশে, মোসারফ শ্রীমঙ্গলে বৃষ্টির মধ্যে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান, ফ্যামিলি কার্ড বিতরণ প্রধানমন্ত্রী শ্রীমঙ্গল আগমন উপলক্ষে জনসভা সফল করতে কমলগঞ্জ প্রেসক্লাবে মতবিনিময় কমলগঞ্জে তাঁত বোর্ডের ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান কমলগঞ্জে মরহুম আবদুল মুমিন (আলাল মিয়া) স্মরণে দোয়া মাহফিল ও শিরনী বিতরণ কমলগঞ্জে ৬০ বছর পুরানো গ্রামীণ সড়ক কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি, গ্রামবাসীর প্রতিবাদ কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) হিফজুল কুরআন মাদ্রাসায় সুধি সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন কমলগঞ্জে মীম হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের খাবার সরবরাহের টেন্ডারে অনিয়মের অভিযোগ মানবতার ফেরিওয়ালা জামায়াত নেতা আব্দুল মুমিন আলাল আর নেই

কমলগঞ্জে অবৈধভাবে মজুদকৃত ৯ হাজার লিটার সোয়াবিন তেল জব্দ, জরিমানা ১লক্ষ

  • প্রকাশিত : শনিবার, ১৪ মে, ২০২২
  • ৮৬৪ বার দেখা হয়েছে

কমলগঞ্জে মণিপুরী ভাষা উৎসব উদযাপিত

কমলগঞ্জ প্রতিনিধি।।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজারে মেসার্স সালাউদ্দিন স্টোরে অবৈধভাবে মজুদ করা পূর্বের দামের ৯১৬৮ লিটার সোয়াবিন তেল জব্দ করা হয়েছে। এ সময় প্রতিষ্ঠানের কাছ থেকে তাৎক্ষনিক ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। মৌলভীবাজার জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর অভিযানে শনিবার (১৪ মে) সকাল সাড়ে ১০টায় এ সব ভোজ্য তেল জব্দ ও জরিমানা আদায় করা হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলঅ কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল আমীনের নেতৃত্বে র‌্যাব-৯ এর সহযোগিতায় কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজারে মেসার্স সালাউদ্দিন স্টোরে অভিযান চালানো হয়। অভিযানে মেসার্স সালাউদ্দিন স্টোরে অবৈধভাবে মজুদ করা পূর্বের দামের ৯১৬৮ লিটার সোয়াবিন তেল পাওয়া যায়। মজুতকৃত তেলগুলোর বোতলে আগের মূল্য লেখা রয়েছে। পরে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি ও অবৈধভাবে মজুতের দায়ের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেসার্স সালাউদ্দিন স্টোরের মালিক সালাউদ্দিনকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত ৯১৬৮ লিটার সয়াবিন উপস্থিত জনসাধারণের মধ্যে বোতলের গায়ের মূল্যে বিক্রি করা হয়।

মৌলভীবাজার জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: আল আমীন ৯১৬৮ লিটার সোয়াবিন তেল জব্দ ও নগদ ১ লক্ষ টাকা জরিমানা আদায়ের সত্যতা নিশ্চিত করে বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed