1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ জাল দলিল বানিয়ে নামজারির অভিযোগ, প্রাণনাশের শঙ্কায় জসিম উদ্দিন কমলগঞ্জে চৈত্রঘাট-আমরতল-দেওড়াচড়া সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি কমলগঞ্জে “ব্রাজিলকে হারিয়ে’ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

প্রধানমন্ত্রী শ্রীমঙ্গল আগমন উপলক্ষে জনসভা সফল করতে কমলগঞ্জ প্রেসক্লাবে মতবিনিময়

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৬০ বার দেখা হয়েছে

এম ইসলাম, কমলগঞ্জ প্রতিনিধি::
আগামী ১৭ জুন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শ্রীমঙ্গল আগমন উপলক্ষে আয়োজিত জনসভা সফল করতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।
মঙ্গলবার (১৬ জুন) বিকেল ৪টায় কমলগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। সংবাদ সম্মেলনে হাজী মুজিব বলেন, তারেক রহমানের শ্রীমঙ্গল সফর ও জনসভাকে কেন্দ্র করে জেলার নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। জনসভাকে সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, “দীর্ঘদিন পর জাতীয় পর্যায়ের একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা শ্রীমঙ্গলে আসছেন। তাই এ জনসভা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা প্রদানের একটি উপলক্ষ। আমরা আশা করছি জেলার বিভিন্ন উপজেলা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ জনসভায় অংশগ্রহণ করবেন।
সংবাদ সম্মেলনে তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, জনসভায় আগত সকল মানুষের নিরাপত্তা, শৃঙ্খলা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে তিনি জনসভা সফল করতে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
হাজী মুজিব আরও বলেন, জনসভাকে কেন্দ্র করে জেলার বিভিন্ন এলাকায় প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। নেতাকর্মীরা ঘরে ঘরে গিয়ে জনগণকে জনসভায় অংশগ্রহণের জন্য উদ্বুদ্ধ করছেন। তিনি বিশ্বাস করেন, এই জনসভা মৌলভীবাজার জেলার রাজনৈতিক অঙ্গনে একটি স্মরণীয় ঘটনা হিসেবে বিবেচিত হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি এবং জনসভা সম্পর্কিত সার্বিক প্রস্তুতির বিষয়েও অবহিত করেন। এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, কমলগঞ্জ প্রেসক্লাবের সদস্যবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি মৌলভীবাজার জেলার সর্বস্তরের জনগণকে আগামী ১৭ জুন সকাল ১১ টায় শ্রীমঙ্গলে আয়োজিত জনসভায় অংশগ্রহণ করে অনুষ্ঠানকে সফল করার আহ্বান জানান।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed