1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ জাল দলিল বানিয়ে নামজারির অভিযোগ, প্রাণনাশের শঙ্কায় জসিম উদ্দিন কমলগঞ্জে চৈত্রঘাট-আমরতল-দেওড়াচড়া সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি কমলগঞ্জে “ব্রাজিলকে হারিয়ে’ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কমলগঞ্জে এক একর জমির অভাবে ঝুলে আছে বর্জ্য শোধনাগার প্রকল্প শতাধিক নেতাকর্মী নিয়ে শ্রীমঙ্গলের সমাবেশে, মোসারফ শ্রীমঙ্গলে বৃষ্টির মধ্যে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান, ফ্যামিলি কার্ড বিতরণ প্রধানমন্ত্রী শ্রীমঙ্গল আগমন উপলক্ষে জনসভা সফল করতে কমলগঞ্জ প্রেসক্লাবে মতবিনিময় কমলগঞ্জে তাঁত বোর্ডের ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান কমলগঞ্জে মরহুম আবদুল মুমিন (আলাল মিয়া) স্মরণে দোয়া মাহফিল ও শিরনী বিতরণ

শতাধিক নেতাকর্মী নিয়ে শ্রীমঙ্গলের সমাবেশে, মোসারফ

  • প্রকাশিত : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৮৩ বার দেখা হয়েছে

এমএ হাই, কমলগঞ্জ প্রতিনিধি::
মৌলভীবাজারের শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর ফ্যামেলি কার্ড বিতরণী অনুষ্ঠান মহাসমাবেশে পরিনত হয়
আজ বুধবার (১৭ জুন ২৬) সকাল ১০ ঘটিকার সময় শ্রীমঙ্গল ভিক্টোরিয়া স্কুল মাঠ মাঠে আয়োজিত এই জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব, তারেক রহমান।

প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিতে কমলগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক কমিটি সদস্য মোসারফ হোসেন ভাই এর নেতৃত্বে শত শত নেতাকর্মী সকাল ১০টায় স্কুল মাঠে এসে পৌঁছান। মিছিলে আসা নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে দিতে সভাস্থলে এসেছেন। প্রিয় নেতা মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) কে কাছে পেয়ে অনেকে আবেগে আপ্লুত হয়ে পড়েন।

মোসারফ ছাড়াও বিভিন্ন জেলা উপজেলার নেতারা তাদের কর্মী নিয়ে মিছিল করে এ জনসভায় যোগ দিচ্ছেন সকাল থেকেই। ঐতিহাসিক ভিক্টোরিয়া স্কুল মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমান এর জনসভায় যোগ দিতে কমলগঞ্জ ও শ্রীমঙ্গল আসছেন হাজার হাজার নেতাকর্মী।

প্রধানমন্ত্রীর জনসভাকে ঘিরে শ্রীমঙ্গল শহরে বিরাজ করছে উৎসবের আমেজ। তোরণ, পোস্টার, প্ল্যাকার্ড, বিলবোর্ডে ছেয়ে গেছে শহরে। ইতোমধ্যে স্কুল মাঠে নির্মাণ করা হয়েছে বিশালাকৃতির মঞ্চ।

মৌলভীবাজারের জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী সিলেট এম এ উসমানী বিমানবন্দর থেকে বাসে দুপুর পৌনে ১টায় আসবেন। এরপর দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত স্কুল মাঠে জনসভা করেন মৌলভীবাজার সরকারি হাইস্কুল মাঠে জনসভায় যাবেন।

শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর সমাবেশ সফল করতে কমলগঞ্জ উপজেলা থেকে দলীয় নেতা-কর্মির একটি বড় অংশ যোগ দেবেন। ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

কমলগঞ্জ উপজেলা বিএনপির অঙ্গসহযোগি সংগঠনের পক্ষ থেকে প্রস্তুতি  সভাকরে সমাবেশে বিপুল সংখ্যাক নেতা-কর্মি উপস্থিতি নিশ্চিত করা হয়।

কমলগঞ্জ উপজেলা থেকে বিভিন্ন মাধ্যমে সভাস্থালে নেতা কর্মীরা উপস্থিত হবেন। আশার করছি কমলগঞ্জ ও শ্রীমঙ্গল থেকে লক্ষাধিক মানুষ সমাবেশে যোগ দেবে।

উল্লেখ্য, ২০২৪ সালের ১২ ফেব্রুয়ারির নির্বাচনের আগে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মৌলভীবাজারে এসেছিলেন তারেক রহমান। সরকার গঠনের পর এটিই মৌলভীবাজার জেলায় তার প্রথম আনুষ্ঠানিক সফর। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে গোটা মৌলভীবাজার ও শ্রীমঙ্গল এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এবং স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed