সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে জমি নিয়ে বিরোধে ৩’শ, গাছের চারা কেটে ফেলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত কৃষক কমলগঞ্জের লাউয়াছড়ায় ‘গেট টুগেদার রান’প্রকৃতির বুকে দৌড়ের উচ্ছ্বাস কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে কমলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল মৌলভীবাজারের লকডাউনের প্রভাব নেই, স্বাভাবিক জনজীবন কমলগঞ্জে ইকরাউল কোরআন ফাউন্ডেশনের কুইজ প্রতিযোগিতা কমলগঞ্জে হত্যা মামলা আপস না করায় গাড়িতে আগুন দিয়ে ফাঁসানোর অভিযোগ চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের এসপি জাহাঙ্গীর আলম রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার কমলগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার কমলগঞ্জে আপত্তিকর অবস্থায় নারীসহ ৫ জন আটক,মোটরসাইকেল ও সিএনজি জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলন চলছে, ঝুঁকিতে সড়ক ও সেতু

শ্রীমঙ্গলে স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা

  • প্রকাশিত : সোমবার, ১৬ মে, ২০২২
  • ৭৪৯ বার দেখা হয়েছে

শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলায় ভূমিহীনরা পেল নতুন ঠিকানা

শাহাদাত হোসেন অপু, শ্রীমঙ্গল, প্রতিনিধি।।

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ শ্রীমঙ্গল উপজেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ শ্রীমঙ্গল উপজেলা শাখার  সম্মেলন আগামী ১৫ই জুন বুধবার  অনুষ্ঠিত হবে।

১৫ই মে রবিবার  জেলা পরিষদ অডিটোরিয়ামে শ্রীমঙ্গল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

শ্রীমঙ্গল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সাজ্জাদুর রহমান চৌধুরী সাজু এর সভাপতিত্বে এবং কৌশিক ভট্টাচার্য ও আবু হাসনাত মারুফ এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সুব্রত পুরকায়স্থ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ মৌলভীবাজার জেলা সভাপতি আলহাজ্ব মোঃ নাজমুল হক, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ মৌলভীবাজার জেলার সাধারণ সম্পাদক   মোজাম্মেল হক রাব্বি, মৌলভীবাজার সদর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী টিপু,জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক দেবাশীষ রায় লাকি,নাট্য বিষয়ক সম্পাদক মোঃ মাসুক আহমেদ প্রমুখ।

বর্ধিত সভায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সুব্রত পুরকায়স্থ বলেন, আমি আজ আপনাদের সামনে ঘোষণা করছি আগামী ১৫ই জুন বুধবার বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন আনুষ্ঠিত করা হবে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd